OnePlus 9RT ডিভাইস খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। এই OnePlus স্মার্টফোন কবে লঞ্চ করতে পারে তা সামনে এনেছেন একজন টিপস্টার। আগামী মাসের মাঝের দিকে লঞ্চ করতে পারে এই নতুন স্মার্টফোন। OnePlus 9RT মোবাইল ইন্ডিয়া ও চিনে লঞ্চ করবে খুব তাড়াতাড়ি। এই ডিভাইসগুলিতে থাকবে স্ন্যাপড্রাগন 870 SoC চিপসেট, 8GB RAM, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপসহ আরও অনেক কিছু। যদিও OnePlus –র তরফে অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি । তবে এক রিপোর্ট জানাচ্ছে অক্টোবরে লঞ্চ করতে পারে এই নতুন স্মার্টফোন।
Survey
✅ Thank you for completing the survey!
OnePlus 9RT ডিভাইসের সম্ভাব্য দাম-
OnePlus 9RT স্মার্টফোন পাওয়া যাবে দুটি স্টোরেজ কনফিগারেশনে। একটি মিলবে 8GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে ও অন্যটি পাওয়া যাবে 8GB +256 GB ভ্যারিয়েন্টে। 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মডেলটির দাম পড়বে CNY 2,999 বা 34,300 টাকা। অন্যদিকে 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে CNY 3,299 বা 37,700 টাকায়।