স্মার্টফোন সংস্থা OnePlus এই বছরের শুরুতে ভারতের বাজারে লঞ্চ করেছিল Oneplus 8 5G। এবার আবার আরেকটি নতুন ফোন আনতে চলেছে সংস্থা। ওয়ানপ্লাস ৮ এর নতুন আপগ্রেড ভার্সন OnePlus 8T 5G আজ লঞ্চ হতে চলেছে ভারতে। OnePlus 8T ভারতে আজ সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে একটি ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ করা হবে। লঞ্চিংয়ের আগেই সংস্থা তার নতুন স্মার্টফোন Oneplus 8T-র কিছু ফিচার সম্পর্কে জানিয়েছে যে ফোনটি 65W এর ফাস্ট চার্জিং সপোর্ট করবে।
Survey
✅ Thank you for completing the survey!
OnePlus 8T 5G-এর প্রি-বুকিং ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। OnePlus-এর স্টোরে ২০০০ টাকা দিয়েই করা যাবে বুকিং। তাই নিশ্চিন্ত থাকুন। বাজারে আসা মাত্রই আগে-ভাগে পেয়ে যাবেন আপনার পছন্দের OnePlus মোবাইল ফোন। তবে আসুন কী কী থাকছে এই নতুন স্মার্টফোনে বিশেষ, কথায় দেখবেন ফোনের লঞ্চ ইভেন্ট?
ওয়ানপ্লাস ৮টি ৫জি ফোনে থাকছে ৬.৫৫ ইঞ্চি ও ১২০ হার্জ AMOLED ফ্ল্যাট ডিসপ্লে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, OnePlus 8T ফোনে OxygenOS 11 পাওয়া যাবে যা অ্যান্ড্রয়েড 11 এর উপর ভিত্তি করে চলবে। এছাড়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫+ প্রসেসর থাকছে নতুন Oneplus 8T ফোনে। পাশাপাশি ফোনটিতে 4500mAh ব্যাটারি পাওয়া যাবে যা 65 ওয়াটের ফাস্ট চার্জিংকে সপোর্ট করবে। ফোনের রিয়ার প্যানেলে চারটি ক্যামেরা থাকবে।
এই ফোনে 8GB+128GB স্টোরেজ দেওয়া হবে। ফোনের মূল লেন্সটি হবে 48 মেগাপিক্সেল যা সনি IMX586 সেন্সর, দ্বিতীয় লেন্সটি 16 মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল, তৃতীয় লেন্সটি হবে 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং চতুর্থ লেন্সটি 2 মেগাপিক্সেল মনোক্রোম হবে। ফোনের ফ্রন্টে একটি 16 মেগাপিক্সেল সেন্সর থাকবে।