এবার আর ডেটা শেষ হওয়ার চিন্তা নেই, Airtel দিচ্ছে রিচার্জ প্ল্যানে Unlimited Data সুবিধা
ভারতের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি Bharti Airtel সম্প্রতি তার গ্রাহকদের জন্য প্রতিটি মোবাইল পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড ডেটা অফার করছে। কোম্পানি আনলিমিটেড ডেটা অফারটি সমস্ত রকমের পোস্টপেইড প্ল্যানে পাওয়া যাবে। আপনি যদি কলকাতা সার্কেলে থাকেন, তবে সমস্ত এয়ারটেল পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড 4G এবং 5G ডেটা দেওয়া হচ্ছে। বেস বা সবচেয়ে দামি প্ল্যান যাই হোক না কেন, প্রতিটি প্ল্যানেই আনলিমিটেড ডেটা থাকছে। বলে দি যে এয়ারটেল বেস পোস্টপেইড প্ল্যানের দাম 449 টাকা থেকে শুরু হয়।
SurveyAirtel Unlimited Data: গ্রাহকরা কত ডেটা পাবেন
এয়ারটেল তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে গ্রাহকরা প্রতি মাসে 300GB ডেটা পাবেন, যা 30 দিন পর্যন্ত থাকবে। কোম্পানি সম্প্রতি প্রিপেইড প্ল্যানেও আনলিমিটেড ডেটা সুবিধা অফার করছে। তবে এই আনলিমিটেড ডেটা অফারটি শুধুমাত্র কিছু প্রিপেইড প্ল্যানে অফার করা হচ্ছে।
আরও পড়ুন: BSNL, Jio, Airtel এবং Vi এই রিচার্জ প্ল্যানে বিনামূল্যে দেখুন Ind Vs Pak T20 World Cup 2026
পোস্টপেইড মোবাইল প্ল্যানের কথা বললে, সমস্ত প্ল্যানই আনলিমিটেড ডেটা অফার করে। অন্তত কলকাতা সার্কেলের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তবে এখনও নিশ্চিত নয় যে কোম্পানি বাকি সার্কেলেও একই অফার দিচ্ছে কিনা। এয়ারটেলের 5G নেওয়ার্ক এখন দেশের প্রতিটি সার্কেলে পাওয়া যাচ্ছে।
Vodafone Idea-ও দিচ্ছে আনলিমিটেড ডেটা সুবিধা
শুধুমাত্র এয়ারটেল নয়, ভোডাফোন আইডিয়াও তার 551 টাকার পোস্টপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ডেটা সুবিধা দিচ্ছে গ্রাহকদের। এতে কোম্পানি জানিয়েছে যে 5G নেটওয়ার্ক এলাকায় গ্রাহকরা আনলিমিটেড 5G সুবিধা পাবেন। যার মানে প্রতিদিনের ডেটা লিমিট বা মোট ডেটা শেষ হয় গেলেও ইন্টারনেট চলবে ফোনে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile