লঞ্চের আগে Google এর সবচেয়ে সস্তা Pixel 10a 5G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ফাঁস
Google সম্প্রতি ঘোষণা করেছে যে তারা 18 ফেব্রুয়ারি Pixel 10 Series এর আওতায় একটি নতুন ডিভাইস লঞ্চ করবে, যা Pixel 10a নামে আনা হবে। এই ফোন পিক্সেল 10 সিরিজের সবচেয়ে সস্তা ডিভাইস হতে চলেছে। কোম্পানি সম্প্রতি আপকামিং ডিভাইসের জন্য একটি টিজার ভিডিও শেয়ার করেছে।
Survey15 সেকেন্ডের এই ছোট টিজার ভিডিওতে ডিভাইসের পুরো ডিজাইন প্রকাশ হয়েছে এবং ফোনের 18 ফেব্রুয়ারি থেকে প্রি-অর্ডার শুরু হবে হবে নিশ্চিক করা হয়েছে। তবে টিজারে পুরো স্পেসিফিকেশন বলা হয়নি কিন্তু এখান থেকে নিশ্চিত যে ফোনটি দেখতে কেমন হবে। পিক্সেল 10এ পুরো A সিরিজ মডেল মতো ডিজাইন অফার করবে।
Google Pixel 10a ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
গুগল এখন পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে রিপোর্টে ডিভাইসের ফিচারও প্রকাশ করা হয়েছে। পিক্সেল 10এ ফোনে থাকবে 6.3-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। সাথে 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করবে।
প্রসেসর হিসেবে গুগল পিক্সেল 10এ ফোনটি Tensor G4 চিপসেটে কাজ করবে, 8GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা যেতে পারে।
ফটোগ্রাফির জন্য, পিক্সেল 10এ ফোনটি OIS সহ 48MP প্রাইমারি ক্যামেরা এবং 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, ফোনে 23W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5100mAh ব্যাটারি থাকতে পারে।
ভারতে গুগল পিক্সেল 10এ ফোনের দাম কত হবে
রিপোর্টে আরও বলা হয়েছে যে গুগল পিক্সেল 10এ ফোনটি প্রায় 50 হাজার টাকার প্রাইস রেঞ্জে আসতে পারে। এই দামে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল আসবে। তবে ডিভাইসের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম প্রায় 70 হাজার টাকার কম হতে পারে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile