মার্চ মাসে ভারতে আসছে Nothing Phone 4a সিরিজের দুটি স্মার্টফোন, 12GB RAM এবং 50MP সেলফি ক্যামেরা থাকবে ফোনে

মার্চ মাসে ভারতে আসছে Nothing Phone 4a সিরিজের দুটি স্মার্টফোন, 12GB RAM এবং 50MP সেলফি ক্যামেরা থাকবে ফোনে

নাথিং কোম্পানি তার আপকামিং স্মার্টফোন Nothing Phone 4a series এর বিষয় টিজ করতে শুরু করে দিয়েছে। আপকামিং নাথিং ফোন 4এ সিরিজের আওতায় দুটি মডেল Phone 4a এবং Phone 4a Pro আনা হবে বলে আশা করা হচ্ছে। যদি সমস্ত লিক সঠিক হয় তবে আগামী মাসের শুরুর দিকে ভারতে নাথিং ফোন 4এ সিরিজ লঞ্চ হতে পারে। কোম্পানি এই বছর কোনও ফ্ল্যাগশিপ লঞ্চ করবে না বলে মনে করা হচ্ছে, তবে সিইও কার্ল পেই আগেই জানিয়েছিল যে নতুন মিড রেঞ্জ ফোনটি Nothing Phone 3a সিরিজের তুলনায় বেশি আপগ্রেডেড হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

যদিও নাথিং এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য নিশ্চিত করেনি, তবে অনলাইনে আসা লিক থেকে আশা করা যায় যে আপকামিং ফোনটি কেমন হবে। আসুন নাথিং ফোন 4এ এবং ফোন 4a প্রো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: 15000 টাকার কম দামে OPPO এর নতুন স্মার্টফোনের সেল শুরু, রয়েছে 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

Nothing Phone 4a Pro ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে

নাথিং প্রো মডেলটি 6.82-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ আসতে পারে যা 144Hz রিফ্রেশ রেট অফার করবে। এছাড়া ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরে কাজ করবে, যা 12GB পর্যন্ত RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা।

পাওয়ার দিতে ফোনে প্রায় 5080mAh ব্যাটারি হবে বলে জানা গেছে, এবং ফাস্ট চার্জিং সাপোর্টও থাকবে। ক্যামেরার ক্ষেত্রে, লিক থেকে জানা গেছে যে ফোনে ট্রিপল 50MP রিয়ার ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরাও থাকতে পারে।

Phone 4a-এর স্পেসিফিকেশন কেমন হবে

স্ট্যান্ডার্ড ফোন 4এ-তে 6.82 ইঞ্চি ডিসপ্লে সাইজ থাকলেও এর রিফ্রেশ রেট কিছুটা কম থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটে কাজ করবে। এটি 12 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি স্টোরেজ সহ পেয়ার করা হবে।

মজার বিষয় হল, এই মডেলে 5500mAh ব্যাটারি থাকতে পারে এবং এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ক্যামেরার ক্ষেত্রে, 64MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর থাকতে পারে। ডিভাইসে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ক্যামেরা থাকতে পারে।

আরও পড়ুন: কম খরচে Vodafone Idea Vi দিচ্ছে আনলিমিটেড 5G, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন ডেটা

ভারতে নাথিং ফোন 4এ এবং ফোন 4এ প্রো লঞ্চের তারিখ এবং দাম কত হবে

লিক অনুযায়ী, নাথিং ফোন 4এ সিরিজটি 5 মার্চ ভারতে লঞ্চ করতে পারে। নাথিং ফোন 4এ এর দাম প্রায় 31,999 টাকা থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে, যেখানে নাথিং ফোন 4এ প্রো এর দাম প্রায় 41,999 টাকা হতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo