OnePlus 12R: ওয়ানপ্লাস লঞ্চ করল 16GB RAM, 50MP ক্যামেরা সহ শক্তিশালী 5G ফোন, জানুন বিক্রি কবে
OnePlus কোম্পানি ভারতে তার OnePlus 12R ফোন লঞ্চ করেছে
OnePlus 12R স্মার্টফোনটি Snapdragon 8 Gen 2 চিপসেট কাজ করবে
ওয়ানপ্লাস 12R ফোনের দাম 39,999 টাকা থেকে শুরু হয়ে
OnePlus কোম্পানি ভারতে তার OnePlus 12R ফোন লঞ্চ করেছে। কোম্পানি এই ফোনের সাথে ওয়ানপ্লাস 12 এবং OnePlus Buds 3 প্রোডাক্টও নিয়ে হাজির হয়েছে। ওয়ানপ্লাস 12R স্মার্টফোনটি Snapdragon 8 Gen 2 চিপসেট কাজ করবে। আসুন জেনে নেওয়া যাক নতুন ফোনের দাম এবং ফিচার সম্পর্কে।
OnePlus 12R ফোনের দাম, বিক্রি এবং অফার
ওয়ানপ্লাস 12R ফোনের দাম 39,999 টাকা থেকে শুরু হয়ে। এই দামে আপনি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ বিকল্প কেনা যাবে। পাশাপাশি, ফোনের টপ-ভ্যারিয়্যান্ট 16GB RAM+256GB স্টোরেজের দাম 45,999 টাকা রাখা হয়েছে।
লেটেস্ট ওয়ানপ্লাস স্মার্টফোনটি দুটি কালার অপশনে কেনা যাবে- কুল ব্লু এবং আয়রন গ্রে। ওয়ানপ্লাস 12R ফোনটি Amazon, Reliance Digital, Croma, ওয়ানপ্লাস সাইট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে। মিড-রেঞ্জের প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি 6 ফেব্রুয়ারী থেকে শুরু হবে।
অফার হিসেবে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং OneCard গ্রাহকরা 1000 টাকার ছাড় পেতে পারেন।
ওয়ানপ্লাস 12R ফোনে কী স্পেসিফিকেশন রয়েছে
ওয়ানপ্লাস 12R ফোনে 6.78-ইঞ্চি AMOLED ProXDR ডিসপ্লে রয়েছে। এটি LTPO4.0-এর সাপোর্ট করে।
স্মার্টফোনটি Adreno 740 GPU গ্রাফিক্স সহ Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরে কাজ করে।
ওয়াপ্লাস 12R স্মার্টফোন 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB UFS 4.0 স্টোরেজ সহ আসে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, ফোনে OIS এবং EIS সাপোর্ট সহ 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে৷ ফোনের ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও রয়েছে।
প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোনটি 5500mAh ব্যাটারিতে চলবে। এতে একটি 100W SUPERVOOC চার্জারের মাধ্যমে ফাস্ট চার্জ করা যেতে পারে।