OnePlus 12R First Sale: 50MP ক্যামেরা, 16GB RAM সহ ওয়ানপ্লাস ফোনের আজ প্রথম সেল, লঞ্চ অফারে থাকবে ধামাকা
ভারতে OnePlus 12R ফোনের বিক্রি শুরু হতে চলেছে
ওয়ানপ্লাস 12R ফোনের বেস মডেল - 8GB RAM এবং 128GB স্টোরেজের দাম 39,999 টাকা রাখা হয়েছে
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করলে, 4,999 টাকার OnePlus Buds Z2 বিনামূল্যে পেতে পারেন গ্রাহকরা
OnePlus ভারতে 6 ফেব্রুয়ারি অর্থাৎ আজ তার ফ্ল্যাগশিপ ফিচার সহ OnePlus 12R ফোনের বিক্রি করতে চলেছে। এই স্মার্টফোন আজ দুপুর 12 টায় শপিং সাইট Amazon এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। গ্রাহকরা অফারে লেটেস্ট ফোনটি কম দামে কেনার সুযোগ পাবেন।
আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 12R ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
OnePlus 12R ফোনের প্রথম সেল: ভারতীয় দাম, অফার
ওয়ানপ্লাস 12R ফোনের বেস মডেল - 8GB RAM এবং 128GB স্টোরেজের দাম 39,999 টাকা রাখা হয়েছে। এছাড়া, আরেকটি মডেল 16GB RAM+256GB স্টোরেজ 45,999 টাকায় কেনা যাবে। ভারতে ওয়ানপ্লাস 12R ফোনটি 6 ফেব্রুয়ারি দুপুর 12টায় Amazon সাইট থেকে বিক্রি করা হবে।
আরও পড়ুন: Tecno Spark 20: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ফোনের ভারতে বিক্রি শুরু, জানুন দাম এবং অফার
লঞ্চের অফার হিসাবে, ওয়ানপ্লাস ফোনটি ICICI ক্রেডিট কার্ড এবং OneCard পেমেন্টে 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া, ওয়ানপ্লাস 12R কেনাকাটায় গ্রাহকরা ছয় মাসের Google One সাবস্ক্রিপশন এবং তিন মাসের YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন।
গ্রাহকরা যদি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে 24 ঘন্টার মধ্যে অর্ডার করেন, তবে 4,999 টাকার OnePlus Buds Z2 বিনামূল্যে পেতে পারেন।
ওয়ানপ্লাস 12R ফোনে কী রয়েছে স্পেসিফিকেশন
নতুন ফোনে 6.78-ইঞ্চি AMOLED LTPO ডিসপ্লে রয়েছে। এতে 1264 x 2780 পিক্সেল রেজোলিউশন, 4,500 নিট পিক ব্রাইটনেস, 360Hz টাচ স্যাম্পলিং রেট, 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
ওয়ানপ্লাস ফোনটি অক্টা-কোর 4nm Snapdragon 8 Gen 2 প্রসেসর রয়েছে। এটি 12GB বা 16GB LPDDR5x RAM বিকল্পের সাথে পেয়ার করা হয়েছে। ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাস 12R ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসে। এতে 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর, একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া। সেলফির জন্য, ফ্রন্টে একটি 16-মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
ফোনে পাওয়ার দিতে 100W SuperVOOC ফাস্ট চার্জিং সহ 5,500mAh ব্যাটারি সাপোর্ট রয়েছে। ফোনে ভাল সাউন্ড কোয়ালিটির জন্য ডলবি অ্যাটমস সমর্থন সহ স্টেরিও স্পিকারও রয়েছে।