OnePlus 12 Launch Event: দুটি নতুন ওয়ানপ্লাস ফোন এবং ইয়ারবাড আজ হবে লঞ্চ, জানুন কখন এবং কোথায় দেখবেন লাইভ ইভেন্ট
ওয়ানপ্লাস 12 সিরিজের আওতায় দুটি স্মার্টফোন OnePlus 12 এবং OnePlus 12R ফোন থাকবে
ওয়ানপ্লাস এর আপকামিং স্মার্টফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেটের সঙ্গে আনা হচ্ছে
কোম্পানি OnePlus Earbuds 3 লঞ্চ করবে
ওয়ানপ্লাস ভারতীয় বাজারে তার তিনটি নতুন প্রোডাক্ট আনতে চলেছে। কোম্পানি একটি লঞ্চ ইভেন্টে এই প্রোডাক্টগুলি চালু করবে। এই ইভেন্টে কোম্পানি OnePlus 12 Series নিয়ে আসবে। সিরিজের আওতায় দুটি স্মার্টফোন OnePlus 12 এবং OnePlus 12R ফোন থাকবে। এছাড়া কোম্পানি OnePlus Earbuds 3 লঞ্চ করবে।
OnePlus 12 Launch Event কখন এবং কোথায় হবে
ওয়ানপ্লাস এর লঞ্চ ইভেন্ট আজ সন্ধ্যা 7:30 টায় লাইভ হতে চলেছে। কোম্পানির এই ইভেন্ট তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে লাইভ দেখা যাবে।
OnePlus আপকামিং ফোনের দাম কত হবে
সম্প্রতি একজন টিপস্টার অভিষেক যাদব তার একটি X (টুইটার) পোস্টে ওয়ানপ্লাস 12 ফোনের দাম প্রকাশ করেছিল। এখানে ফোনের 12GB RAM মডেলের দাম প্রায় 64,999 টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি, 16GB RAM মডেলের দাম 69,999 টাকা হবে বলে জানা গেছে।
ওয়ানপ্লাস 12 ফোনের বিক্রি 30 জানুয়ারি থেকে করা হবে ভারতে। তবে ওয়ানপ্লাস 12R ফেব্রুয়ারিতে বিক্রি হবে।
OnePlus 12 ফোনে স্পেসিফিকেশন কী
ওয়ানপ্লাস এর আপকামিং স্মার্টফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেটের সঙ্গে আনা হচ্ছে।
ওয়ানপ্লাস 12 ফোনে 16GB LPDDR5 RAM অফার হতে পারে।
এছাড়া 4th Gen Hassleband ক্যামেরা সহ OnePlus 12 আনতে চলেছে কোম্পানি।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 12 ফোনে 50W Airvooc চার্জিং দেওয়া হবে।