OnePlus 12 India price: লঞ্চের আগেই ফাঁস হল ওয়ানপ্লাস 12 ফোনের ভারতীয় দাম, জানুন কত হবে
OnePlus ভারতে তার নতুন OnePlus 12 Series লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে
রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস 12 ফোনে Qualcomm Snapdragon 8 gen 3 প্রসেসর থাকবে
আপকামিং ওয়ানপ্লাস ফোনের ভারতীয় দাম ই-কমার্স সাইট Amazon এর একটি তালিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে
ওয়ানপ্লাস ভারতে তার নতুন OnePlus 12 Series লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। এই সিরিজের আওতায় দুটি নতুন ফোন OnePlus 12 এবং OnePlus 12R ভারতের বাজারে আনা হবে। রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস 12 ফোনে Qualcomm Snapdragon 8 gen 3 প্রসেসর থাকবে। এছাড়া 16GB পর্যন্ত RAM এর সাথে আসতে পারে। অফিশিয়াল লঞ্চের আগেই আপকামিং ওয়ানপ্লাস ফোনের দাম অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।
আসলে, আপকামিং ওয়ানপ্লাস ফোনের ভারতীয় দাম ই-কমার্স সাইট Amazon এর একটি তালিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে। টিপস্টার ইশান আগরওয়াল নামে একজন X (আগের টুইটার) এই তথ্যটি দেখেছেন।
OnePlus 12 ভারতে কত হবে দাম
তবে ওয়েবপেজটি এখন ডিলিট করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এখানে ওয়ানপ্লাস 12 ফোনের বেস স্টোরেজ মডেলের ভারতীয় দাম দেখা গিয়েছে। এই ভ্যারিয়্যান্টটি 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ আসবে এবং এটি 69,999 টাকায় (প্রায় $843) লিস্ট করা হয়েছে। পাশাপাশি একই স্পেসিফিকেশন সহ চাইনিজ ভার্সনের দাম CNY 4299 (প্রায় $605) রাখা হয়েছে। তবে ভারতীয় দাম তুলনামূলকভাবে কম বলে মনে হচ্ছে।
ওয়ানপ্লাস 12 ফোনে কী থাকবে স্পেসিফিকেশন
কোয়ালকম এর লেটেস্ট টপ-অফ-দ্য-লাইন প্রসেসর সহ আসবে ওয়ানপ্লাস 12, যা হবে Snapdragon 8 Gen 3। এই প্রসেসরটি স্পিড, সিকিউরিটি এবং AI টাস্কের জন্য জানা যায়।
ফোনে LTPO AMOLED প্যানেল সহ একটি বড় 6.82-ইঞ্চি QHD+ ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 4,500 নিট পর্যন্ত পাওয়া যাবে।
এছাড়া, ডলবি ভিশন, 10-বিট কালার ডেপথ, এবং ProXDR-এর সাপোর্ট থাকবে ফোনে।
ক্যামেরার ক্ষেত্রে, ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে। এর মধ্যে রয়েছে Sony LYT-808 এবং OIS সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ একটি 64MP পেরিস্কোপ ক্যামেরা এবং একটি 48MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা৷ এছাড়া ফোনে হাই-কোয়ালিটি সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 32MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।
ব্যাটারি এবং চার্জিংয়ের কথা বললে, ওয়ানপ্লাস 12 ফোনে 50W পর্যন্ত ওয়্যারলেস চার্জিং এবং একটি 100W ওয়্যারড কানেকশন সাপোর্ট থাকবে। ওয়ানপ্লাস দাবি করেছে যে ফোনটি ওয়্যারড কানেকশনের মাধ্যমে মাত্র 26 মিনিটের মধ্যে 0 থেকে 100 শতাংশ ব্যাটারি চার্জ হতে পারে। ফোনে 5400mAh ব্যাটারি দেওয়া হবে যা রির্ভস চার্জিং সাপোর্ট করে।