6000mAh ব্যাটারি সহ সস্তা 5G স্মার্টফোন আজ লঞ্চ করবে Nothing, থাকবে শক্তিশালী Snapdragon প্রসেসর
নাথিং আজ ভারতে তার একটি আরও সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যা Nothing Phone 4b নামে আসবে। আপকামিং নাথিং ফোনটি কোম্পানির নতুন B Series এর প্রথম স্মার্টফোন হিসেবে আনা হবে। বাজারে আসার আগেই কোম্পানি নতুন নাথিং ফোন 4বি এর প্রসেসর এবং গ্লিফ বার ডিজাইন সহ একাধিক স্পেসিফকিকেশন প্রকাশ করে দিয়েছে।
Surveyএছাড়া, ফোনের অফিসিয়াল লঞ্চের আগেই একাধিক রিপোর্টে ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, সফটওয়্যার এবং স্টোরেজ মডেল সম্পর্কে তথ্য প্রকাশ হয়েছে। তবে কোম্পানির তরফে এখন পর্যন্ত পুরো স্পেসিফিকেশনের বিষয় কিছু জানায়নি। আসুন ফোনের লঞ্চ ডিটেল সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতে কবে এবং কখন লঞ্চ হবে Nothing Phone 4b
লঞ্চের কথা বললে, নাথিং ফোন 4বি ফোনটি ভারতে আজ 7 জুলাই দুপুর 3.30 টায় লঞ্চ হবে। ফোনের এই লঞ্চ ইভেন্টটি নাথিংয়ের অফিসিয়াল YouTube এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে। নাথিং ফোন 4বি এর বিক্রি বিকেল 4টায় শুরু হবে।
$
— Nothing India (@nothingindia) July 5, 2026
Phone (4b). 7 July, 3:30 PM. pic.twitter.com/cPwNcN214k
নাথিং ফোন 4বি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বললে, নাথিং এর এই নতুন ফোনে 6.7 ইঞ্চির ফ্লেক্সিবল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এতে 120Hz রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত দেওয়া যেতে পারে। সাথে কোম্পানি নিশ্চিত করেছে যে ফোন 4বি ফোনের পিছনে একটি ফ্ল্যাট প্যানেল থাকবে, যার ওপরের বাম দিকে ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকবে।
নতুন নাথিং ফোনের পিছনের দিকে থাকবে কোম্পানির নিজস্ব ‘গ্লিফ ইন্টারফেস’ (Glyph Interface) এবং একটি ডেডিকেটেড লাল রঙের রেকর্ডিং এলইডি (LED) লাইট। ডান দিকে দেওয়া হবে পাওয়ার বোতাম এবং ভলিউম কন্ট্রোল, সাথে বাম দিকে একটি আরও বোতাম থাকবে বলে জানা গেছে। ডিসপ্লের ঠিক মাঝখানে একটি হোল-পাঞ্চ কাটআউট থাকবে, যেখানে সেলফি ক্যামেরা ফিট করা হবে।
পারফরম্যান্সের দিক থেকে ফোন 4বি তে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে, যা অন ডিভাইস AI ফিচার সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইসে কোয়ালকম এর অক্টা-কোর স্ন্যাপড্রাগন 6 জেন 4 চিপসেট থাকতে পারে।
ফোনটি একটি ভ্যারিয়্যান্ট মডেলে আনা হবে যা 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসতে পারে। সাথে এটি Android 16 ভিত্তিক Nothing OS 4.1 এর সাথে আসবে। দামের দিক থেকে ফোনটি 30 হাজার টাকার কম হতে পারে।
ফটোগ্রাফির জন্য, নাথিং ফোন 4বি এর পেছনে ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে OIS সহ 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে। এই প্রাইমারি ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরাও থাকতে পারে। সেলফির জন্য ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকার কথা রয়েছে। এছাড়া, ফোনে পাওয়ার দিতে 6000mAh এর ব্যাটারি থাকতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
