Nothing Phone 4a India Price Hike Rs 3000 from August 1 check new price
আপনি যদি বর্তমানে Nothing এর স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আপনার জন্য রয়েছে একটি বড় খবর। আসলে নাথিং তার Nothing Phone 4a ফোন এর দাম বাড়াতে চলেছে। অনলাইন টিপস্টার দাবি করেছে যে কোম্পানির মিড-রেঞ্জ স্মার্টফোনের সমস্ত ভ্যারিয়্যান্ট আগামী মাস থেকে বেশি দামের সাথে আসতে পারে। নাথিং ফোন 4এ ফোনটি চলতি বছর মার্চে ভারতে আনা হয়েছিল। এই ফোনে ফিচার হিসেবে পাওয়া যাবে কোয়ালকম Snapdragon 7 series চিপসেট এবং 5400mAh ব্যাটারি। আসুন নাথিং ফোন 4এ ফোনটি কত টাকা দামি হবে জেনে নেওয়া যাক।
টিপস্টার টিপস্টার যোগেশ ব্রার (@heyitsyogesh) তার X অ্যাকাউন্টে একটি পোস্টে দাবি করেছে যে ভারতে 1 অগাস্ট থেকে নাথিং ফোন 4এ এর দাম বেড়ে যাবে। পোস্ট অনুযায়ী, 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 42,999 টাকা, 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 46,999 টাকা এবং 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 49,999 টাকা হতে পারে। দাবি করা হয়েছে যে ফোন 4এ তিনটি ভ্যারিয়্যান্টে 3000 টাকা করে দাম বাড়তে পারে। আপনি যদি এই ফোনটি কেনার কথা ভাবছেন তবে 1 আগস্টের আগেই অনলাইনে এটি অর্ডার করে নিতে পারেন।
PRICE HIKE ALERT
— Yogesh Brar (@heyitsyogesh) July 30, 2026
Nothing Phone 4a getting a price hike from August 1st
New pricing
– 8/128GB : ₹42,999
– 8/256GB : ₹46,999
– 12/256GB : ₹49,999
Current pricing
– 8/128GB : ₹39,999
– 8/256GB : ₹43,999
– 12/256GB : ₹46,999
Order now if you don't want to pay ₹3,000 extra
বলে দি যে, লঞ্চের সময় নাথিং ফোন 4এ এর 8GB+128GB ভ্যারিয়্যান্টের দাম ছিল 31,999 টাকা, 8GB+256GB মডেলের দাম ছিল 34,999 টাকা এবং 12GB+256GB ভ্যারিয়্যান্টের দাম ছিল 37,999 টাকা।
তবে এখন বর্তমানে 8GB+128GB স্টোরেজ মডেলটি বিক্রি হচ্ছে 39,999 টাকায়, 8GB+256GB স্টোরেজ মডেলটি বিক্রি হচ্ছে 43,999 টাকা এবং 12GB+256GB স্টোরেজ মডেলটি 46,999 টাকায় কেনা যাবে।
স্মার্টফোনটি কালো, সাদা, নীল এবং গোলাপি এই কয়েকটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। নাথিং এখনও আনুষ্ঠানিকভাবে এই দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেনি।
ফিচারের কথা বললে, নাথিং ফোন 4এ ফোনে রয়েছে 6.78-ইঞ্চির LTPS ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1224×2720 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 4500 নিটস দেওয়া। ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OS 4.1 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে অক্টা-কোর Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, নাথিং ফোন 4এ এর রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: Ration Card: পয়লা অগাস্ট থেকেই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড ব্যবস্থা, কী থাকবে নতুন জানুন
ফোনে 5400mAh এর ব্যাটারি রয়েছে যা 50W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে 4G, 5G, Wi-Fi, Bluetooth, NFC, GPS এবং একটি USB Type-C পোর্ট।