Ration Card: পয়লা আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড ব্যবস্থা, কী থাকবে নতুন জানুন

Ration Card: পয়লা আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড ব্যবস্থা, কী থাকবে নতুন জানুন

Ration Card: পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্যে সরকার। আগামীকাল অর্থাৎ 1 অগাস্ট থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ধাপে ধাপে ‘স্মার্ট রেশন ব্যবস্থা’ (Smart Ration System) চালু করতে চলছে। রেশন পরিষেবায় পুরনো পদ্ধতি সরিয়ে এবার সমস্ত কিছু পেপারলেস করা হবে। এর ফলে রেশন বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত, সহজ এবং প্রযুক্তি নির্ভর হবে বলে সরকার দাবি করছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

নতুন এই ব্যবস্থা আনার আসল কারণ হল সাধারণ মানুষ কোনো অসুবিধা ছাড়াই রেশন তুলতে পারবেন। এছাড়া এতে কোনো রকম জালিয়াতি না হতে পারে। পাশাপাশি, গ্রাহকদের সঠিক পরিমানে রেশন পৌঁছে দেওয়াও।

কী এই Smart Ration Card System?

নতুন স্মার্ট রেশন ব্যবস্থায় প্রতিটি রেশন দোকানে আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রতিটি ডিলারের কাছে থাকবে আপডেটেড ই-পস (e-POS) মেশিন। এতে সেই সময় সরকারি সার্ভারে আপলোড করা হবে রেশন বিতরণের সমস্ত তথ্য। ফলে কোন দোকানে কত রেশন এসেছে, কতটা বিতরণ হয়েছে এবং কতটা বাকি রয়েছে, তার সঠিক হিসাব রাখা সম্ভব হবে।

পাশাপাশি, গ্রাহক রেশন তুলতে গেলে আধার নম্বর বা বায়োমেট্রিক ভেরিফিকেশন দিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। ভেরিফিকেশন পুরো হলেই নির্ধারিত রেশন সঠিক পরিমাণে দেওয়া হবে।

আরও পড়ুন: Oneplus এর 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন আজ হবে লঞ্চ, থাকবে 50MP ক্যামেরা এবং মিলিট্রি-গ্রেড ডিজাইন

Ration Card এ কী কী সুবিধা পাওয়া যাবে?

  1. দ্রুত রেশন পাওয়া যাবে

রেশন তুলতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে খুব কম সময়ে রেশন দেওয়া সম্ভব হবে।

  1. জালিয়াতি কমবে

আধার বা বায়োমেট্রিক যাচাই কের প্রকৃত উপভোক্তার কাছেই রেশন পৌঁছবে। ভুয়ো কার্ড বা ডুপ্লিকেট কার্ড সমস্যা অনেকটাই কমবে।

  1. ডিজিটাল রেকর্ড থাকবে

প্রতিটি লেনদেন অনলাইনে নথিভুক্ত হবে। ফলে কোনও অভিযোগ উঠলে সহজেই তথ্য যাচাই করা যাবে।

  1. স্বচ্ছতা বাড়বে

রেশন দোকানে খাদ্যশস্যের স্টক এবং বিতরণের তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। এতে অনিয়মের সম্ভাবনা অনেকটাই কমবে।

কারা এই সুবিধা পাবেন?

রাজ্যের বৈধ রেশন কার্ডধারীরাই এই পরিষেবার আওতায় আসবেন। যাদের তথ্য ইতিমধ্যেই আধার ও রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে, তাঁদের ক্ষেত্রে পরিষেবা আরও সহজ হবে।

কবে চালু হবে নতুন রেশন পরিষেবা

প্রাথমিকভাবে রাজ্যের কিছু জেলায় ধাপে ধাপে এই পরিষেবা চালু করা হবে। সঠিকভাবে সমস্ত কিছু কাজ করলে রাজ্যের সমস্ত রেশন দোকানে স্মার্ট রেশন ব্যবস্থা চালু করা হবে।

আরও পড়ুন: প্রথম সেলেই iQOO Z11 Lite ফোনটি সস্তায় কেনার সুযোগ, রয়েছে 50MP ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি

সাধারণ মানুষের কী করতে হবে?

রেশন কার্ডের তথ্য সঠিক আছে কি না যাচাই করুন। আধারের সাথে রেশন কার্ড লিংক (যদি এখনও না হয়ে থাকে) রয়েছে কিনা দেখে নিন। রেশন দোকানে কোনও তথ্য আপডেটের প্রয়োজন হলে আগে থেকেই তা সংশোধন করে নিন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile