nothing phone 3a lite 5G Phone Launch soon appears on Geekbench
Nothing বর্তমানে তার স্মার্টফোন লাইনআপে নতুন মডেল যোগ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির এই স্মার্টফোন Nothing Phone 3a Lite নামে আসবে। এটি নাথিং এর নতুন বাজেট স্মার্টফোন হবে। এখানে আমরা নাথিং এর আপকামিং স্মার্টফোন নাথিং ফোন 3এ লাইট সম্পর্কে এখন পর্যন্ত আসা ডিটেল জেনে নেওয়া যাক।
নাথিং এর একটি আপকামিং স্মার্টফোন গিকবেঞ্চ সাইটে দেখা গেছে যার মডেল নম্বর A001T সহ লিস্ট করা। রিপোর্ট অনুযায়ী এটি নাথিং ফোন 3এ লাইট হতে পারে। বেঞ্চমার্ক তালিকা অনুসারে, এই স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট, 8GB RAM এবং Android 15-এ চলবে বলে আশা করা হচ্ছে।
গিকবেঞ্চে নাথিং এর এই স্মার্টফোনে সিঙ্গেল-কোরে 1003 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টিংয়ে 2925 পয়েন্ট স্কোর পেয়েছে। যার মানে নাথিংয়ের এই ফোন মিড রেঞ্জ লঞ্চ করা হবে।
আরও পড়ুন: OnePlus 15 লঞ্চের আগে 8000 টাকা সস্তা হল OnePlus 13 স্মার্টফোন, মিস করা যাবে না এই ডিল
নাথিং ফোন 3এ লাইট এর বিষয় বাল হচ্ছে য়ে এটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ বাজারে আসতে পারে। নতুন ফোনটি ট্রান্সপেরেন্ট ডিজাইন এবং এর আইকনিক গ্লাইফ এলইডি ইন্টারফেস থাকার সম্ভাবনা রয়েছে।
এই নাথিং ফোনটি মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট সহ লঞ্চ করা হবে, যা 4nm প্রসেসর। এই চিপসেটে চারটি কর্টেক্স-এ78 কোর (2.5গিগাহার্টজ) এবং চারটি কর্টেক্স-এ55 দক্ষতা কোর থাকবে।
নাথিং এখনও তার আপকামিং স্মার্টফোন লঞ্চ সম্পর্কে কোনও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেনি। গিকবেঞ্চ প্ল্যাটফর্মের একটি তালিকা থেকে জানা যাচ্ছে যে এটি শীঘ্রই লঞ্চ হতে পারে।