Nothing Phone 3 Price Drop in India Over by Rs 37000 in Flipkart
Nothing Phone 3 স্মার্টফোনের ওপর সেরা ডিল পাওয়ার সুযোগ রয়েছে। নাথিং এর এই ফোনে রয়েছে ট্রিপল-ক্যামেরা সেটআপ, যাতে তিনটি 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। কোম্পানি এই ফোনে একগুচ্ছ চমৎকার ফিচার অফার করেছে। বর্তমানে Flipkart সাইটে এই ফোনটি অবিশ্বাস্য কম দামে কেনার সুযোগ রয়েছে। নাথিং ফোন 3 তে 5500mAh ব্যাটারি দেওয়া। ফোনে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা অফার করা হয়েছে। চলুন, নাথিং ফোন 3-এর ওপর পাওয়া সেরা অফারগুলোর দিকে আরেকটু বিস্তারিত নজর দেওয়া যাক।
নাথিং ফোন 3 এখন ফ্লিপকার্টে এখন পর্যন্ত সবচেয়ে কম দামে লিস্ট করা হয়েছে। ফোনটি কোম্পানি 84,999 টাকা দামে লঞ্চ করা হয়ছিল। কিন্তু ফোনটি বর্তমানে 49,999 টাকা দামে লিস্ট করা। লঞ্চের পর থেকে এই প্রথম ফোনের দাম এতটা সস্তা হয়েছে।
আরও: জুন মাসেই ভারতে লঞ্চ হবে Redmi এর শক্তিশালী 5G স্মার্টফোন, দাম ফাঁস, থাকবে 7560mAh ব্যাটারি
অর্থাৎ, ফোনের ওপর সরাসরি 35,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। তবে অফার এখানেই শেষ নয়, কোম্পানি এর পাশাপাশি আরও কিছু অতিরিক্ত ব্যাঙ্ক অফার-এর সুবিধাও দিচ্ছে।
এছাড়া, নাথিং ফোন 3 কেনার সময় গ্রাহকরা বিভিন্ন ব্যাঙ্ক অফারের সুবিধাও পেতে পারবেন। আপনি যদি Flipkart Axis Bank-এর কার্ড ব্যবহার করে ফোনটি কেনেন, তবে আপনি অতিরিক্ত 2500 টাকার ছাড় পাবেন। যার মানে হলো, সব মিলিয়ে আপনি ফোনের ওপর মোট 37,500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ফলে ডিভাইসের দাম কমে হয় যাবে 47499 টাকা।
ফিচারের কথা বললে, নাথিং ফোন 3 এ রয়েছে 6.67-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন হলো 1260×280 পিক্সেল। ফোনের ডিসপ্লেতে 120Hz-এর অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সুবিধা রয়েছে। ফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসরে কাজ করে। এই স্মার্টফোনটি Nothing OS 3.5-এ চলে, যা Android 15-এর ওপর ভিত্তি করে তৈরি।
আরও: 27 হাজার টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে Samsung এর দুর্দান্ত স্মার্টফোন, রয়েছে 50MP ডুয়াল ক্যামেরা
নাথিং তাদের ফোন 3 ডিভাইসে 5500mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি দিয়েছে, যাতে 65W ফাস্ট চার্জিং-এর সুবিধাও রয়েছে। নাথিং ফোন 3-এর ক্যামেরা সেটআপে রিয়ারে OIS সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।