7000mAh ব্যাটারি, Dimensity 6400 প্রসেসর সহ Motorola এর সস্তা স্মার্টফোন ভারতে লঞ্চ, দাম 20 হাজারের কম

Motorola ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Moto G37 Power লঞ্চ করেছে। মোটো জি37 পাওয়ার ফোনে 30W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সহ 7000mAh এর ব্যাটারি দেওয়া। এছাড়া মোটো জি37 পাওয়ার ফোনটি MediaTek Dimensity 6400 প্রসেসরে কাজ করে। দামের কথা বললে, মোটো জি37 পাওয়ার ফোনটি 20 হাজারের কম দামে ভারতে আনা হয়েছে। আসুন মোটো জি37 পাও।য়ার ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের বিষয় জেনে নেওয়া যাক।

ভারতে Moto G37 Power স্মার্টফোনের দাম কত

দামের কথা বললে, মোটো জি37 পাওয়ার ফোনের 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 15,999 টাকা এবং 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছে। নতুন মোটো ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart, মোটোরোলার অফিসিয়াল সাইট এবং অফলাইন রিটেল স্টোরে 25 মে তেকে বিক্রি করা হবে। এই ফোনটি Pantone Nautical Blue, Pantone Impenetrable এবং Pantone Capri কালার অপশনে আসে।

আরও পড়ুন: আজ থেকে শুরু হচ্ছে Google I/O 2026, জানুন কবে এবং কোথায় দেখবেন লাইভ, কী হবে বিশেষ

মোটো জি37 পাওয়ার ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, মোটো জি37 পাওয়ার ফোনে 6.7-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1604×720 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 1050 নিটস হাই-ব্রাইটনেস দেওয়া। এই ডিসপ্লে Corning Gorilla Glass 7i দিয়ে সুরক্ষিত করা। প্রসেসর হিসেবে অক্টা-কোর MediaTek Dimensity 6400 (6nm) চিপসেটে কাজ করবে মোটো জি37 পাওয়ার ফোনটি। এর সাথে Arm Mali-G57 MC2 GPU পেয়ার করা হয়েছে। এতে 4GB/8GB LPDDR4X RAM এবং 64GB/128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো সম্ভব।

এই স্মার্টফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে। কোম্পানি এই ফোনে একটি OS আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেটের দাবি করছে।

ক্যামেরা সেটআপের দিক থেকে, মোটো জি37 পাওয়ার-এর পেছনে f/1.8 অ্যাপারচার এবং একটি ‘2-ইন-1’ লাইট সেন্সর-সহ 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপারচার-সহ 8-মেগাপিক্সেলের একটি সামনের ক্যামেরা দেওয়া হয়েছে। ধুলোবালি এবং জলের ছিটে থেকে সুরক্ষার জন্য ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ iQOO 5G গেমিং স্মার্টফোন হল 10 হাজার টাকা সস্তা

কানেক্টিভিটি বিকল্পের মধ্যে রয়েছে 3.5 মিমি অডিও জ্যাক, 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth 5.4, GPS এবং একটি USB Type-C পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :