7000mAh ব্যাটারি সহ iQOO 5G গেমিং স্মার্টফোন হল 10 হাজার টাকা সস্তা

7000mAh ব্যাটারি সহ iQOO 5G গেমিং স্মার্টফোন হল 10 হাজার টাকা সস্তা

আইকিউ এর 7000mAh ব্যাটারি সহ 5G Smartphone এর দাম একধাপে অনেকটা কমে গেছে। আমরা কথা বলছি iQOO Neo 10 ফোনের, যা ই-কমার্স সাইট Amazon এ লঞ্চ দাম থেকে 10000 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে। আইকু নিও 10 ফোনে শক্তিশালী ব্যাটারি এর পাশাপাশি দুর্দান্ত ফিচার রয়েছে। আইকুর এই দুর্দান্ত গেমিং ফোনটি চারটি কালার অ্যাসফল্ট ব্ল্যাক, আলপাইন ওয়াইন, ইনফার্নো রেড এবং টাইটানিয়াম ক্রোম অপশনে পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Neo 10 ফোনের নতুন দাম কত

আইকু নিও 10 ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশন 8GB RAM+256GB এবং 12GB RAM+256GB মডেলে লঞ্চ করা হয়েছিল। এটি ই-কমার্স সাইট অ্যামাজন সাইটে 37,999 টাকার শুরুর দামে লিস্ট করা হয়েছে। তবে আইকু নিও 10 ফোনের আসল দাম 45,999 টাকা।

আরও পড়ুন: 365 দিন পর্যন্ত প্রতিদিন 2GB আনলিমিটেড 5G ডেটা,কলিং সহ একগুচ্ছ সুবিধা, Airtel এর একটি রিচার্জ প্ল্যানে

সেই হিসেবে ফোনের দাম 8000 টাকা কম করা হয়েছে। এছাড়া 2000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাচ্ছে, যার মানে আইকু নিও 10 ফোনটি লঞ্চ দাম থেকে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

আইকু নিও 10 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, আইকু নিও 10 স্মার্টফোনে রয়েছে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেটে কাজ করে। এতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহারের সুবিধা রয়েছে। ফোনে পাওয়ার দিতে 7000mAh ক্ষমতার ব্যাটারি পেয়ার করা হয়েছে এবং এটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনের পেছনের অংশে রয়েছে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ, যার মধ্যে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল এর একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ডিভাইসে 32 মেগাপিক্সেল এর একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Portable AC নাকি Window AC: কোন এসি কম বিদ্যুৎ খরচে দেবে বেশি কুলিং

কানেক্টিভিটির দিক থেকে, ফোনটি Wi-Fi 7 এবং Bluetooth 5.4 প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়াও, ডিভাইসে NFC এবং USB Type-C সংযোগের সুবিধা রয়েছে। ফোনটি ডুয়াল সিম কার্ডও সাপোর্ট করবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile