Motorola Edge 70 Pro smartphone launched in India with 6500mah battery and 50MP Camera price specs availability
Motorola ভারতে নতুন Edge 70 Pro লঞ্চ করেছে। নতুন মোটোরোলা এজ 70 প্রো ফোনটি ভারতে Edge 70 Series এর আওতায় আনা হয়েছে। নতুন ডিভাইসে রয়েছে একগুচ্ছ AI ফিচার, ফ্ল্যাগশিপ পারফরম্যান্স এবং একটি ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়াও এতে দেওয়া হয়েছে কোয়াড-কার্ভড ডিসপ্লে। ডিভাইসটি IP68 + IP69 রেটিং এবং MIL-STD-810H স্ট্য়ান্ডার্ড, যার পাশাপাশি এতে রয়েছে কর্ণিং গরিল্লা গ্লাস 7i এর সুরক্ষা। ভারতে মোটোরোলা এজ 70 প্রো এর দাম এবং স্পেসিফিকেশনগুলো দেখে নিন।
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 প্রো ফোনে রয়েছে 6.8-ইঞ্চি 1.5L AMOLED ডিসপ্লে দেওয়া যা 144Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং 5200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 70 প্রো ফোনটি MediaTek Dimensity 8500 Extreme চিপসেটে কাজ করে। এতে 12GB LPDDR5X RAM এবং 256GB UFS 4.1 স্টোরেজ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে, মোটোরোলা এজ 70 প্রো ফোনে একটি ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম রয়েছে। এর মধ্যে আছে OIS সহ একটি Sony LYTIA 710 প্রাইমারি সেন্সর, আল্ট্রাওয়াইড ও ম্যাক্রো লেন্স এবং একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের সবকটাই 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে এবং এতে অ্যাডাপ্টিভ স্ট্যাবিলাইজেশন, ফটো এনহ্যান্সমেন্ট ও হরাইজন লক-এর মতো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট ফিচার সহ আসে।
ফোনে 90W ফাস্ট চার্জিং সুবিধা সহ 6500 mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে। এছাড়া এতে Dolby Atmos সহ স্টেরিও স্পিকার রয়েছে। এটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে। ডিভাইসটি 3 বছরের OS আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাবে।
এতে Moto AI-এর বিভিন্ন ফিচারও রয়েছে; যার মধ্যে হলো- Next Move, Catch Me Up, Pay Attention, Remember This, Image Studio, Playlist Studio, AI Signature Style, Google Gemini Live + Gemini 2.5 Flash এবং Microsoft Copilot; পাশাপাশি এতে Perplexity-এর সুবিধাও রয়েছে।
ভারতে মোটোরোলা এজ 70 প্রো ফোনের বেস মডেল মডেলের দাম 38,999 টাকা। এই দামে ফোনের 8GB+256GB বেস মডেল কেনা যাবে। টপ মডেলটি 12+256GB মডেলটি 41,999 টাকায় কেনা যাবে। ডিভাইসটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে- Pantone Lilly White, Pantone Tea এবং Pantone Titan।
29 এপ্রিল 2026 থেকে Flipkart, Motorola সাইট এবং ভারতের বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোনটি বিক্রি করা হবে। গ্রাহকরা এই ফোন কেনার ক্ষেত্রে ব্যাংক অফার বা এক্সচেঞ্জ বোনাস হিসেবে 2000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।