22 এপ্রিল ভারতে লঞ্চ হবে Motorola প্রিমিয়াম স্মার্টফোন, 50MP সেলফি ক্যামেরা এবং Dimensity 8500 Extreme চিপসেট

HIGHLIGHTS

Motorola Edge 70 Pro ফোনটি 22 এপ্রিল ভারতে লঞ্চ হবে

মোটোরোলা এজ 70 প্রো ফোনটি আগামী 22 এপ্রিল ভারতে আসবে

মোটোরোলা এজ 70 প্রো ফোনের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট পেজ Flipkart এ লাইভ করা হয়েছে

Motorola Edge 70 Pro: মোটোরোলা অবশেষে তার আপকামিং নতুন স্মার্টফোন এজ 70 প্রো এর ভারতীয় লঞ্চ নিশ্চি করে দিয়েছে। কোম্পানি জানিয়েছে যে মোটোরোলা এজ 70 প্রো ফোনটি প্রিমিয়াম সেগামেন্টে আসবে। আপকামিং ফোনের একাধিক টিজারের পর কোম্পানি মোটোরোলা এজ 70 প্রো ফোনের লঞ্চ তারিখও প্রকাশ করেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে মোটোরোলা এজ 70 প্রো ফোনটি আগামী 22 এপ্রিল ভারতে আসবে।

আপকামিং মোটোরোলা এজ 70 প্রো ফোনের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট পেজ Flipkart এ লাইভ করা হয়েছে। পেজ থেকে নতুন মোটোরোলা ফোনের একাধিক ফিচার আমরা জানতে পাই, যেখান থেকে বোঝা যাচ্ছে যে নতুন ফোনে কী কী ফিচার দিতে চলছে কোম্পানি। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ 70 প্রো ফোনের লঞ্চ ডিটেল, বিক্রি এবং স্পেসিফিকেশনের বিষয়।

আরও পড়ুন: 98 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং, প্রতিদিন ডেটা এবং একগুচ্ছ OTT সাবস্ক্রিপশন, Jio দিচ্ছে একটি প্ল্যানে সমস্ত সুবিধা

ভারতে Motorola Edge 70 Pro ফোনের লঞ্চ ডিটেল

মোটোরোলা তার অফিসিয়াল পেজ এবং ফ্লিপকার্ট লিস্টিং থেকে আগামী ফোনের লঞ্চ টাইমলাইন নিশ্চিত করেছে। মোটোরোলা এজ 70 প্রো ফোনটি ভারতে 22 এপ্রিল দুপুর 12টায় লঞ্চ করা হবে। নতুন মোটোরোলা ফোনের বিক্রি ফ্লিপকার্ট সাইট থেকে করা হবে। নতুন মোটোরোলা এজ 70 প্রো ফোনটি কোম্পানি Edge 70 Series এর আওতায় আনা হবে।

মোটোরোলা এজ 70 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 প্রো ফোনটি 4 nm MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর সহ আসবে। এটি 12GB LPDDR5x পর্যন্ত RAM সহ পেয়ার করা হবে। এটি Android 16 ভিত্তিক Hello UI এ কাজ করবে। ডিসপ্লে হিসেবে এতে 6.8 ইঞ্চি AMOLED 1.5K ডিসপ্লে দেওয়া হবে। এটি 144Hz রিফ্রেশ রেট, 5200 নিট পিক ব্রাইটনেস অফার করবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল Sony LYT-710 প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও, এতে একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পেয়ার করা হবে। সামনের দিকে, সেলফি ও ভিডিও কলের জন্য অটোফোকাস সুবিধা সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গেছে। স্মার্টফোনের ক্যামেরাগুলি 60fps স্পিডে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: সস্তায় বড় ডিসপ্লে সহ QLED Smart TV কেনার সুযোগ, IPL সিজনে Flipkart এর ধামাকা অফার

পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 প্রো ফোনে 6500mAh এর ব্যাটারি থাকবে, যা 90W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স AI মতো কিছু ফিচার দেওয়া হবে। মোটোরোলা এজ 70 প্রো ফোনে থার্মাল ম্যানেজমেন্টের জন্য 4,600 sq mm ভেপার কুলিং চেম্বার দেওয়া হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :