Motorola Edge 70 Max specs revealed on Flipkart check Processor camera battery details before Launch
মোটোরোলা আজ অর্থাৎ 15 জুলাই ভারতে লঞ্চ করতে চলেছে Motorola Edge 70 Max স্মার্টফোন। মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনটি ফিচারের দিক থেকে অনেকটা প্রিমিয়াম কারণ এটি কোম্পানির প্রথম স্মার্টফোন যা 7000 নিট পিক ব্রাইটনেস অফার করবে। পাশাপাশি এতে দেওয়া হবে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং থাকবে। এছাড়া এটি এই সেগামেন্টের প্রথম স্মার্টফোন হবে। বলা হচ্ছে যে মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনটি Apple এর MagSafe কে টেক্কা দেবে। Flipkart সাইটে এই ফোনের ডেডিকেটেড মাইক্রোসাইট ইতিমধ্যে লাইভ করা হয়েছে। পাওয়ার ইউজার এবং গেমারদের কথা মাথায় রেখে মোটোরোলা তার এই ফ্ল্যাগশিপ কিলার ফোনটি আনতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের দাম কত হবে এবং ফিচার কী হবে।
মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনটি আজ 15 জুলাই দুপুর 12টায় লঞ্চ হবে। ফোনের বিক্রি Flipkart সাইট থেকে করা হবে। আপাতত কোম্পানির তরফে ফোনের সেল তারিখ এবং দাম সম্পর্কে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: UMANG পোর্টাল থেকে কোটি-কোটি ভারতীয়দের ডেটা লিক, PF এবং Aadhaar তথ্য নিয়ে ঝুঁকি
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে থাকবে 6.82 ইঞ্চির Quad HD+ 10-বিট LTPO AMOLED ফ্ল্যাট ডিসপ্লে। এটি 144Hz ডাইনামিক রিফ্রেশ রেট এবং এই সেগমেন্টের সবেচেয়ে বেশি 7000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট সহ আসে।
প্রসেসর হিসেবে এতে দেওয়া হবে কোয়ালকমের লেটেস্ট এবং শক্তিশালী Snapdragon 8 Gen 5 চিপসেট। এছাড়া দীর্ঘসময় গেমিং বা ভারী কাজের সময় ফোন ঠান্ডা রাখতে 5500mm² ভেপার চেম্বার কুলিং টেকনোলজি পাওয়া যাবে।
পাওয়ার দিতে এতে দেওয়া হবে 7100mAh সিলিকন-কার্বন ব্যাটারি যা 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সহ আসবে। এছাড়া অ্যাপলের MagSafe-এর মতো এতে বিল্ট-ইন ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। কোনো কেস ছাড়াই সরাসরি 25W Qi2 ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং এবং অ্যাক্সেসরিজ সাপোর্ট করবে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে এতে পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এটি OIS সহ 50 মেগাপিক্সেল Sony LYT-710 অফার করবে। সাথে থাকছে আল্ট্রাওয়াইড ও টেলিফোটো লেন্স। সামনে থাকছে একটি 50 মেগাপিক্সেলের হাই-রেজোলিউশন সেলফি ক্যামেরা।
দামের সম্পর্টে কোম্পানি এখন পর্যন্ত কিছু জানায়নি। তবে লিক থেকে জানা গেছে, মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ভারতে 45,000 থেকে 55,000 টাকার মধ্যে হতে পারে।