Moto G77 Power vs Redmi Note 15 SE: 25 হাজার টাকার বাজেটে কোন মিড রেঞ্জ স্মার্টফোন হবে বেস্ট অপশন

মোটোরোলা সম্প্রতি ভারতে নতুন Moto G77 Power স্মার্টফোনটি লঞ্চ করেছে যা বাজেট প্রাইসে আসে। মোটো জি77 পাওয়ার ফোনটি 25 হাজার টাকার বাজেটে আনা হয়েছে। মোটো জি77 পাওয়ার ফোনের আজ 13 July সেল যেখানে Flipkart সাইটে 23,999 টাকা দামে কেনা যাবে। একই প্রাইস সেগামেন্টে Xiaomi এর Redmi Note 15 SE ফোনটি বাজারে রয়েছে। পারফরম্যান্সের জন্য মিড রেঞ্জ স্মার্টফোন মোটো জি77 পাওয়ার ফোনে দেওয়া হয়েছে কোয়ালকম MediaTek Dimensity 6400 6nm প্রসেসর। পাশাপাশি, রেডমি নোট 15 এসই ফোনে Snapdragon 6 Gen 3 চিপসেট অফার করা হয়েছে। এখানে মোটো জি77 পাওয়ার এবং রেডমি নোট 15 এসই ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচারের তুলনা করবো।

ভারতে Moto G77 Power vs Redmi Note 15 SE দাম কত

দামের কথা বললে, মোটো জি77 পাওয়ার ফোনটি একটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এতে 8GB+128GB স্টোরেজের দাম 25,999 টাকা। তবে ব্যাঙ্ক অফারের সাথে এই ফোনটি 23,999 টাকা দামে কেনা যাবে। এতে HDFC, Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া Flipkart Axis ব্যাঙ্ক কার্ড পেমেন্টে এতে 3200 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন: 6500mAh ব্যাটারি সহ 44W চার্জিং সহ 16 জুলাই আসছে Vivo এর নতুন 5G স্মার্টফোন

তুলনায়, রেডমি নোট 15 এসই ফোনটি তিনটি মডেলে আসে- 6GB+128GB মডেলের দাম 22,999 টাকা, 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 26,999 টাকা রাখা হয়েছে।

মোটো জি77 পাওয়ার নাকি রেডমি নোট 15 এসই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লের কথা বললে, মোটো জি77 পাওয়ার ফোনে রয়েছে 6.72 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 2400×1080 পিক্সেল, রিফ্রেশ রেট এবং 1050 নিট পিক ব্রাইটনেস দেওয়া। এর পাশাপাশি, রেডমি নোট 15 এসই ফোনে পাওয়া যাবে 6.77-ইঞ্চির কোয়াড-কার্ভড এজ AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2392×1080 পিক্সেল, রিফ্রেশ রেট 120 হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস 1800 নিটস।

প্রসেসর হিসেবে মোটো জি77 পাওয়ার ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেট দেওয়া। অন্যদিকে, রেডমি নোট 15 এসই ফোনে কোয়ালকম Snapdragon 6 Gen 3 চিপসেট দেওয়া।

অপারেটিং সিস্টেম হিসেবে মোটো জি77 পাওয়ার ফোনটি Android 16 ওএস এ কাজ করে। পাশাপাশি, রেডমি নোট 15 এসই ফোনটি Android 15 ভিত্তিক HyperOS 2 অপারেটিং সিস্টামে কাজ করে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে মোটো জি77 পাওয়ার ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামের এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পেয়ার করা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি, রেডমি নোট 15 এসই ফোনের পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

কানেক্টিভিটি সুবিধা হিসেবে মোটো জি77 পাওয়ার ফোনে 5G, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.4, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সুবিধা রয়েছে। অন্যদিকে, রেডমি নোট 15 এসই ফোনে রয়েছে 5G, ডুয়াল সিম সাপোর্ট, Wi-Fi, Bluetooth, NFC, IR ব্লাস্টার এবং USB Type-C পোর্ট।

আরও পড়ুন: 15 জুলাই ভারতে আসছে Motorola এর পাওয়ারফুল স্মার্টফোন, থাকবে 7000mAh ব্যাটারি

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, মোটো জি77 পাওয়ার ফোনে 7000mAh ব্যাটারি অফার করা হয়েছে যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, রেডমি নোট 15 এসই ফোনে 45W ফাস্ট চার্জিং সহ 5800mAh ব্যাটারি পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :