7000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Moto এর নতুন 5G স্মার্টফোনের আজ প্রথম সেল, জানুন দাম সহ অফার এবং স্পেক্স

মোটোরোলা গত সপ্তাহে ভারতে তার নতুন মিড রেঞ্জ 5G স্মার্টফোন Moto G Max লঞ্চ করেছিল। মোটোরোলার পাওয়ারফুল ফোনে কোম্পানি 7000mAh ব্যাটারি দিয়েছে, সাথে এতে 32 মেগাপিক্সেল সেলফি এবং গেমিং এর ক্ষেত্রে 6GB RAM সহ Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই নতুন মোটোরোলা স্মার্টফোটনটি আজ 20 অগাস্ট ভারতে প্রথমবার বিক্রি করা হবে। প্রথম সেলে কোম্পানি এতে ডিসকাউন্ট অফার করবে। আসুন মোটোরোলা মোটো জি ম্যাক্স ফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে Moto G Max ফোনের দাম কত

দামের কথা বললে, মোটো জি ম্যাক্স ফোনটি একটি মাত্র ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এটি 6GB RAM + 128GB স্টোরেজ মডেলে আসে যার দাম 27,999 টাকা। মোটো জি ম্যাক্স ফোনের বিক্রি কোম্পানির ওয়েবসাইট এবং Flipkart থেকে করা হবে।

আরও পড়ুন: Moto G Max vs OnePlus N6 vs Poco M8 5G: ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি সহ দামের তুলনা

অফার হিসেবে, কোম্পানি এতে 1000 টাকার ছাড় দিচ্ছে, যার পরে মোটো জি ম্যাক্স ফোনের দাম কমে 26,999 টাকা হয় যাবে।

MOTOROLA g max

ফ্লিপকার্টে ICICI এবং Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ICICI, IDFC এবং SBI ক্রেডিট কার্ডে 1000 টাকার ছাড় দেওয়া হবে। মোটো জি ম্যাক্স ফোনটি PANTONE ফিনিশ সহ Stargazer, Alaskan Blue এবং Malaga কালার অপশনে কেনা যাবে।

মোটো জি ম্যাক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, মোটো জি ম্যাক্স ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। এতে রয়েছে 6.72 ইঞ্চির (1080×2400 পিক্সেল) ফুল এইচডি+ এলসিডি স্ক্রিন, যার রিফ্রেশ রেট 120Hz, টাচ স্যাম্পলিং রেট 120Hz, পিক ব্রাইটনেস 1050 নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 7আই দেওয়া।

ফটোগ্রাফির জন্য মোটো জি ম্যাক্স ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর মধ্যে একটি হলো 50 মেগাপিক্সেলের Sony LYTIA 600 প্রাইমারি ক্যামেরা (f/1.8 অ্যাপারচারসহ) এবং অন্যটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স (f/2.2 অ্যাপারচার ও 119.5 ডিগ্রি ফিল্ড অফ ভিউ বা FoV-সহ)। ফোনের সামনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির ক্ষেত্রে এতে রয়েছে ডুয়াল-সিম 5G, 4G LTE, Wi-Fi 5, ব্লুটুথ 5.1, GPS, 3.5mm হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনটি MIL-STD-810H সহ আসে এবং ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং অফার করে। এছাড়া এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক সুবিধা রয়েছে।

আরও পড়ুন: 10 হাজার টাকার বেশি সস্তা হয়ে গেল 100W ফাস্ট ওয়্যারড চার্জিং সহ OnePlus 5G ফোনের দাম, জানুন কথায় পাবেন এই ডিল

পাওয়ার দিতে মোটো জি ম্যাক্স ফোনে রয়েছে 7000mAh-এর ব্যাটারি, যা 30W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি অনুযায়ী, একবার চার্জে এটি 63 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :