Mi Note 10 Lite থ্রি-ডি কার্ভড ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ

HIGHLIGHTS

বাজারে এল Mi Note 10 Lite

Mi Note 10 Lite-এ রয়েছে থ্রি-ডি কার্ভড এমোলেড ডিসপ্লে

তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে

Mi Note 10 Lite থ্রি-ডি কার্ভড ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ

মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য় জনপ্রিয় কোম্পানি শাওমি আরও একটি নতুন ফোন নিয়ে হাজির হয়। বাজারে এল Mi Note 10 Lite। চিনের কোম্পানি নিয়ে এল Mi Note 10 ও Mi Note 10 Pro'র পরে এই সিরিজ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কি বিশেষত্ব রয়েছে ফোনে :

Mi Note 10 Lite-এ রয়েছে থ্রি-ডি কার্ভড এমোলেড ডিসপ্লে। থাকছে Snapdragon 730G চিপসেট, চারটি ক্যামেরা ও 30W ফাস্ট চার্জিং। তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। একই ইভেন্ট থেকে বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Redmi Note 9।

Mi Note 10 Lite স্পেসিফিকেশন

মি নোট ১০ লাইট-এ দেওয়া এন্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.47 ইঞ্চি FHD+থ্রি কার্ভড এমোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০G চিপসেট, ৮জিবি পর্যন্ত র‍্যাম আর ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ।

Mi Note 10 Lite-এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Mi Note 10 Lite-এর দাম

মি নোট ১০ লাইট-এর দাম শুরু হচ্ছে 349 ইউরো (প্রায় 29,900 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে ৬ জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ থাকবে। ৬ জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজে এই ফোনের দাম 399 ইউরো (প্রায় 33,100 টাকা)। এছাড়াও ৮ জিবি র‍্যাম সহ এই ফোন নিয়ে আসবে সংস্থাটি। যদিও সেই ভেরিয়েন্টের দাম জানা যায়নি। সাদা, কালো ও বেগুনী রঙে পাওয়া যাবে Mi Note 10 Lite। মে মাসের বিশ্বের বিভিন্ন বেশে এই ফোন বিক্রি শুরু হবে। ভারতে এই ফোন লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি।

Digit Bangla

Digit Bangla