ভারতে লঞ্চ হল Tensor G4 সহ Google Pixel 10a, আরও বড় ব্যাটারি, দাম, স্পেসিফিকেশন, সেল তারিখ সহ জেনে নিন সমস্ত ডিটেল

ভারতে লঞ্চ হল Tensor G4 সহ Google Pixel 10a, আরও বড় ব্যাটারি, দাম, স্পেসিফিকেশন, সেল তারিখ সহ জেনে নিন সমস্ত ডিটেল

Google আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে Pixel 10a লঞ্চ করেছে। ডিভাইসটি মিডরেঞ্জ সেগমেন্টে ফ্ল্যাগশিপ-লেভেলের ফিচার অফার করবে। পিক্সেল 10এ ফোনে রয়েছে Tensor G4 চিপসেট। এছাড়া, এতে 6.3-ইঞ্চি Actua ডিসপ্লে রয়েছে যা 3,000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। এছাড়া পাওয়ার দিতে এতে 5100mAh ব্যাটারি রয়েছে। এছাড়া ফটোগ্রাফিতে আরও সাহায্য করতে গুগল ক্যামেরা কোচ এবং অটো বেস্ট টেক এর মতো উন্নত AI ফিচারও চালু করেছে। টেক জয়েন্ট তার নতুন পিক্সেল 10এ ফোনে 7 বছরের সফ্টওয়্যার আপডেটে দেবে বলে দাবি করেছে। আসুন পিক্সেল 10এ ফোনের দাম, স্পেসিফিকেশন অফার এবং বিক্রি সম্পর্কে আরও জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Google Pixel 10a ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

ফিচারের কথা বললে, গুগল পিক্সেল 10এ ফোনের 6.3-ইঞ্চি অ্যাকুয়া ডিসপ্লে রয়েছে যা 3000 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য, ডিভাইসে কর্নিং গরিলা গ্লাস 7আই দেওয়া হয়েছে। এছাড়াও, হ্যান্ডসেটে 4mm বেজেলও রয়েছে। ডিজাইনের দিক থেকে, পিক্সেল 10এ ফোনে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং রিসাইকল মেটেরিয়াল ব্যবহার করা রয়েছে।

আরও পড়ুন: 20 হাজার টাকার কম দামে লঞ্চ হল ডাইমেনসিটি 7100 চিপসেট এবং 6500mAh ব্যাটারি সহ Infinix গেমিং স্মার্টফোন

নতুন পিক্সেল 10এ ফোনটি Tensor G4 চিপসেটে কাজ করবে এবং 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সাথে পেয়ার করা। ডিভাইসটি IP68 রেটিং সহ ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখবে।

পাওয়ার দিতে পিক্সেল 10এ স্মার্টফোনে 5100mAh ব্যাটারি দেওয়া, যার সাথে 30W ওয়্যারড চার্জিং এবং 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। তাছাড়া, কোম্পানি দাবি করেছে যে ডিভাইসটি একবার চার্জে 30 ঘন্টারও বেশি ব্যাটারি লাইফ অফার করবে।
পিক্সেল 10এ অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টামে চলে এবং সাত বছরের ওএস এবং সুরক্ষা আপডেট অফার করবে।

কোম্পানি নতুন পিক্সেল 10এ ফোনে বেশ কিছু AI ফিচারও দিয়েছে, যার মধ্যে রয়েছে ক্যামেরা কোচ, যা ছবি তোলার সময় ইউজারদের গাইড করে এবং অটো বেস্ট টেক, যা সেরা এক্সপ্রেশন সেলেক্ট করে আরও ভালো গ্রুপ ছবি তৈরি করতে সাহায্য করে।

ক্যামেরা দিক থেকে, পিক্সেল 10এ ফোনের পিছনের দিকে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে একটি 48MP প্রাইমারি লেন্স এবং একটি 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। সামনের দিকে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 13MP ক্যামেরা রয়েছে। ফোনটি ল্যাভেন্ডার, অবসিডিয়ান, ফগ এবং বেরি সহ চারটি রঙের বিকল্পে কেনা যাবে।

আরও পড়ুন: 5 মার্চ ভারতে লঞ্চ হবে Nothing Phone 4a এবং Nothing Phone 4a Pro স্মার্টফোন, ডিজাইন থেকে ফিচার এবং স্পেক্স সমস্ত তথ্য ফাঁস

ভারতে গুগল পিক্সেল 10এ ফোনের দাম, অফার এবং বিক্রি কবে

গুগল পিক্সেল 10এ ফোনের দাম ভারতে 49,999 টাকা রাখা হয়েছে। ডিভাইসটি আজ থেকে প্রি-অর্ডার করা হচ্ছে এবং 6 মার্চ থেকে বিক্রি করা হবে।

গ্রাহকরা নির্বাচিত HDFC ব্যাঙ্ক কার্ডে 3000 টাকার ক্যাশব্যাক পেতে পারেন। এর সাথে 24 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এবং 3000 টাকার এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও রয়েছে।

এছাড়াও, গ্রাহকরা প্রতি মাসে মাত্র 2,083 টাকায় নো-কস্ট ইএমআই-এর মাধ্যমে এটি কিনতে পারবেন, কারণ ডিভাইসটি গুগলের পিক্সেল আপগ্রেড প্রোগ্রামের একটি অংশ।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo