20 হাজার টাকার কম দামে লঞ্চ হল ডাইমেনসিটি 7100 চিপসেট এবং 6500mAh ব্যাটারি সহ Infinix গেমিং স্মার্টফোন

20 হাজার টাকার কম দামে লঞ্চ হল ডাইমেনসিটি 7100 চিপসেট এবং 6500mAh ব্যাটারি সহ Infinix গেমিং স্মার্টফোন

Infinix ভারতে তাদের এজ সিরিজের লেটেস্ট স্মার্টফোন Infinix NOTE Edge 5G লঞ্চ করেছে। ডিভাইসে আল্ট্রা-স্লিম দুর্দান্ত ব্যাটারি এবং ভাল ডিসপ্লে টেকনোলজি অফার করা হয়েছে। ইনফিনিক্স নোট এজ 5জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 চিপসেটও রয়েছে, যা ভারতে প্রথম স্মার্টফোন যেখানে এই বিশেষ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি AnTuTu বেঞ্চমার্ক স্কোর 7,50,000 এরচেয়ে বেশি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এছাড়া ইনফিনিক্স নোট এজ 5জি ফোনে গেমিং জন্য 90fps পর্যন্ত সাপোর্ট দেওয়া হয়েছে। এতে AI-চালিত গেমিং বৈশিষ্ট্যগুলির একটি সেটও রয়েছে যাকে বলা হয় AI Powers Your Play, যার মধ্যে পারফরম্যান্স মোড, ম্যাজিক ভয়েস চেঞ্জার, নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট এবং বাইপাস চার্জিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। আসুন ফোনের সমস্ত ফিচারের বিষয় দেখে নেওয়া যাক…

আরও পড়ুন: 50MP এবং 5000mAh ব্যাটারি সহ সস্তা Samsung স্মার্টফোন হল আরও সস্তা, জানুন নতুন দাম কত

Infinix NOTE Edge 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট এজ 5জি স্মার্টফোনের সামনের দিকে রয়েছে 6.78-ইঞ্চি 3D কার্ভড ডিসপ্লে যার রেজোলিউশন 1.5K। ফোনটি 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং 1.87mm এর আল্ট্রা-ন্যারো সিমেট্রিকল বেজেল সহ আসে। ফোনটি ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP65 রেটিং সহ আসে। অডিওর জন্য, ফোনে JBL সহ ডুয়াল স্টেরিও স্পিকারও রয়েছে।

অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 6nm প্রসেসর রয়েছে ইনফিনিক্স নোট এজ 5জি ফোনে, যা 2.4GHz পর্যন্ত ক্লক করে এবং এর সাথে একটি Mali-G610 GPU সাথে পেয়ার করা। ফোনে 6GB / 8GB LPDDR5X RAM, 128GB / 256GB UFS 2.2 স্টোরেজও রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16 XOS 16 তে চলে।

ক্যামেরার দিক থেকে, ইনফিনিক্স নোট এজ 5জি ফোনে LED ফ্ল্যাশ এবং 2K 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ 50MP রিয়ার ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরা 13MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং 2K 30fps ভিডিও রেকর্ডিং রয়েছে। ইনফিনিক্স নোট এজ 5জি ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি IR সেন্সরও রয়েছে। এটি 45W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সহ 6500mAh ব্যাটারি অফার করে।

আরও পড়ুন: 5 মার্চ ভারতে লঞ্চ হবে Nothing Phone 4a এবং Nothing Phone 4a Pro স্মার্টফোন, ডিজাইন থেকে ফিচার এবং স্পেক্স সমস্ত তথ্য ফাঁস

ভারতে ইনফিনিক্স নোট এজ 5জি ফোনের দাম এবং বিক্রি কবে

দামের কথা বললে, ইনফিনিক্স নোট এজ 5জি ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা, 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 23,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজের দাম 25,999 টাকা রাখা হয়েছে। ইনফিনিক্স নোট এজ 5জি স্মার্টফোনটি 25 ফেব্রুয়ারি থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এবং Infinix India এর অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি করা হবে।

লঞ্চ অফার হিসেবে, ICICI ব্যাংক এবং SBI কার্ড পেমেন্টে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এক্সচেঞ্জে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo