6 অক্টোবর ভারতে লঞ্চ হবে Vivo V80 5G স্মার্টফোন, থাকবে 7200mAh ব্যাটারি
ভিভো আপকামিং স্মার্টফোন Vivo V80 এর ভারতীয় লঞ্চ তারিখ নিশ্চিত করে দিয়েছে
ভারতে ভিভো ভি80 ফোনটি 6 অক্টোবর 2026 দুপুর 12 টায় লঞ্চ হবে
ভিভো ভি80 ফোনে শক্তিশালী 7200mAh -এর ব্যাটারি এবং 90W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার থাকবে
ভিভো তার V-series এর আপকামিং স্মার্টফোন Vivo V80 এর ভারতীয় লঞ্চ তারিখ নিশ্চিত করে দিয়েছে। কোম্পানি অনুযায়ী, ভিভো ভি80 ফোনটি আগামী 6 অক্টোবর 2026 বাজারে আনা হবে। কোম্পানি ভিভো ভি80 ফোনের ক্যামেরা এবং ভিডিও ফিচারের পাশাপাশি ব্যাটারি ক্ষমতা এবং সফটওয়্যার সম্পর্কে বেশি কিছু তথ্য প্রকাশ করে দিয়েছে। আসুন ভিভো ভি80 ফোনের লঞ্চের তারিখ, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
SurveyVivo V80 India Launch Date in India
লঞ্চের কথা বললে, ভিভো অফিসিয়ালভাবে আপকামিং ভিভো ভি80 ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করে দিয়েছে। ভারতে ভিভো ভি80 ফোনটি 6 অক্টোবর 2026 দুপুর 12 টায় লঞ্চ হবে। ভিভো ভি80 ফোনটি তিনটি কালার Sunrise Anthem, Horizon Blue এবং Stellar Black অপশনে আনবে। ভিভোর এই ফোনটি কোম্পানির অফিসিয়াল অনলাইন এবং অফলাইন স্টোরের পাশাপাশি Amazon, Flipkart সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।
আরও পড়ুন: 16000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া 7900mAh ব্যাটারি সহ Redmi 5G স্মার্টফোন
Meet the all-new vivo 80 in Sunrise Anthem. Where color meets
— vivo India (@Vivo_India) September 22, 2026
character. Launching on 6th October 2026. #vivoV80 #MyCinematicMoments #ZEISSPortraitSoPro pic.twitter.com/cPFVqCHChb
ভিভো ভি80 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে
ফিচারের কথা বললে, ভিভো ভি80 ফোনে 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে পাওয়া যাবে। সাথে এতে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্টও পাওয়া যাবে। ডিভাইসটি 1.07 বিলিয়ান কালার্স সাপোর্ট করবে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 5000 নিট পর্যন্ত হবে। ফোনের ডিসপ্লের চারদিকে পাতলা বেজেল দেওয়া হবে, যা 1.25mm মোটা হবে।
ক্যামেরার ক্ষেত্রে, এই ভিভো ফোনে Zeiss ব্র্যান্ডের ক্যামেরা ইউনিট থাকবে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সম্ভবত একটি 50 মেগাপিক্সেলের নাইট টেলিফটো ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্যও 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরা সিস্টেমে 100x ডিজিটাল জুম এবং 3x অপটিক্যাল জুমের সুবিধা পাওয়া যাবে।
আপকামিং ভিভো ভি80 ফোনটি Google Gemini ভিত্তিক AI ফিচার সহ বাজারে আসবে এবং এটি অ্যান্ড্রয়েড 17 এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 7 অপারেটিং সিস্টেমে চলবে।
পাওয়ার দিতে ভিভো ভি80 ফোনে শক্তিশালী 7200mAh -এর ব্যাটারি এবং 90W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার থাকবে। কোম্পানি এখন পর্যন্ত ফোনের বাকি স্পেসিফিকেশন নিশ্চিত করেনি।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ OPPO Reno 5G স্মাটফোন হল 15000 টাকা সস্তা, জানুন কোথায় পাবেন অফার
সম্প্রতি Geekbench-এ ফোনের তালিকা প্রকাশ পাওয়ায় এর চিপসেট সম্পর্কে তথ্য জানা গেছে। অনুমান করা হচ্ছে, এটি Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট সহ বাজারে আসবে। এছাড়া, জল ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য ফোনে IP68 এবং IP69 রেটিং থাকতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
