Lava Upcoming Phone: লঞ্চের আগেই Lava Yuva 3 ফোনের ফিচার ফাঁস, কম দামে আসবে বাজারে
Lava Yuva 3 বাজেট ফোনটি সম্প্রতি ই-কমার্স সাইট Amazon সাইটে দেখা গিয়েছে
এখনও পর্যন্ত এই ফোনের অফিসিয়াল লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি
অ্যামাজন সাইটে ফোনের টিজার থেকে জানা গিয়েছে যে ফোনটি 128GB স্টোরেজ সহ আসতে পারে

Lava Yuva 3 Pro এবং Lava Yuva 2 সহ একাধিক স্মার্টফোন বাজারে আনার পরে, ভারতে আসছে Lava Yuva 3। লাভার এই বাজেট ফোনটি সম্প্রতি ই-কমার্স সাইট Amazon সাইটে দেখা গিয়েছে। এখনও পর্যন্ত এই ফোনের অফিসিয়াল লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি।
অ্যামাজনে স্মার্টফোনের মাইক্রোসাইট থেকে ফোনের কিছ স্টোরেজ ডিটেল পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে যে শীঘ্রই ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে।
Lava Yuva 3 ফোনের টিজার এল সামনে
লাভার আপকামিং স্মার্টফোনের টিজার দেখে ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে। অ্যামাজন সাইটে ফোনের টিজার থেকে জানা গিয়েছে যে ফোনটি 128GB স্টোরেজ সহ আসতে পারে। কোম্পানি দাবি করছে যে ইউভা 3 ফোনে UFS 2.2 স্টোরজে EMMC স্টোরেজের তুলনায় তিনগুন বেশি পারফরম্যান্স দেবে।
এছাড়া টিজারে 64GB স্টোরেজ ভার্সন এবং 512GB পর্যন্ত এক্সপেন্ডেবল স্টোরেজ সাপোর্ট থাকবে জানা গিয়েছে।
লাভা Yuva 3 ফোনের কত হবে দাম
দামের কথা বললে, আপকামিং লাভা ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 8,999 টাকা হবে। এছাড়া 4GB+64GB স্টোরেজ মডেলটি 6,999 টাকায় আসতে পারে। অনুমান করা হচ্ছে যে লাভা ফোনটি 7000 টাকা থেকে 9000 টাকা দামের মধ্যে আসতে পারে।


