লাভা আনছে সস্তা Lava Blaze 2 5G smartphone, 10 হাজার টাকার কম হবে দাম, জানুন লঞ্চ কবে?

Highlights

Lava Blaze 2 5G ফোনটি 2 নভেম্বর দুপুর 12 টায় লঞ্চ হবে

লাভা ফোনটি 10 হাজার টাকার কম দামে আসতে পারে

আপকামিং লাভা ফোনের ব্য়াক প্য়ানেলে রাউন্ড ক্যামেরা মডিউল দেওয়া হবে

Lava ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং ফোনটি Lava Blaze 2 5G নামে বাজারে আনা হবে। এই ফোনটি ভারতীয় বাজারে 2 নভেম্বর লঞ্চ করা হবে। কোম্পানি তরফে অন্য়ান্য় মোবাইল ফোনের মতো ব্লেজ 2 5G কম বাজেটের ফোন হতে পারে। বলে দি যে এর আগে এই বছর Lava Blaze 2 এবং Lava Blaze 2 Pro চালু করেছে।

লাভা ব্লেজ 2 5G ফোনের লঞ্চের তারিখ সম্পর্কে কোম্পানি জানিয়েছে। এর জন্য কোম্পানি তার YouTube সাইটে একটি ভিডিও প্রকার করেছে, যেখানে আপনি ফোনের লঞ্চের লাইভ ইভেন্টে দেখতে পারবেন। কোম্পানি তরফে শেয়ার করা ভিডিওতে স্মার্টফোনের লুক, ডিজাইন এবং কালার অপশন দেখা গিয়েছে।

কোম্পানির ভিডিওতে আপকামিং লাভা ফোনের ব্য়াক প্য়ানেলে রাউন্ড ক্যামেরা মডিউল দেওয়া হবে। এতে MediaTek Dimension 6020 SoC থাকবে।

Lava Blaze 2 5G কবে এবং কোথায় লঞ্চ হবে

লাভা ব্লেজ 2 5G ফোনটি 2 নভেম্বর দুপুর 12 টায় লঞ্চ হবে। লঞ্চ ইভেন্টে কোম্পানির অফিসিয়াল YouTube সাইটে লাইভস্ট্রিম করা হবে।

Lava Blaze 2 5G স্পেসিফিকেশন কী হবে

আপকামিং লাভা ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে LED Flash লাইটও থাকবে। ফোনটি তিনটি কালার অপশনে বাজারে আসবে। কোম্পানি এর জন্য Lord of 5G ব্যবহার করা হয়েছে। লিক রিপোর্ট অনুযায়ী, এতে 50 মেগাপিক্সেলের রিয়ার সেন্সর পাওয়া যাবে।

Lava Blaze 2 5G স্পেসিফিকেশন কী হবে

লাভার এই আপকামিং ফোন সম্পর্কে একাধিক লিক রিপোর্ট সামনে এসেছে। এটি দুটি ভ্যারিয়্যান্টে আসবে। একটি 4GBRAM+64GB স্টোরেজ এবং আরেকটি 6GB RAM+128Gb স্টোরেজ অপশনে পাওয়া যাবে। ফোনটি 10 হাজার টাকার কম দামে আসতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile