Karbonn Rebel Pro vs Motorola G06 Power: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা
কার্বন ভারতীয় বাজারে সম্প্রতি Karbonn Rebel এবং Rebel Pro লঞ্চ করেছে
12 হাজার টাকার কম দামের হিসেবে কার্বন রেবেল প্রো ফোনের প্রতিযোগিতা Motorola G06 Power ফোনের সাথে হবে
কার্বন রেবেল প্রো ফোনের 6GB RAM+128GB স্টোরেজের দাম 12,499 টাকা
কার্বন ভারতীয় বাজারে সম্প্রতি Karbonn Rebel Pro এবং Rebel লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোনের মধ্যে প্রো মডেলের দাম 12,499 টাকা। আজ কার্বন রেবেল প্রো ফোনের সেল শুরু হয়েছে। 12 হাজার টাকার কম দামের হিসেবে কার্বন রেবেল প্রো ফোনের প্রতিযোগিতা Motorola G06 Power ফোনের সাথে হবে। আপনি যদি 12 হাজার টাকার বাজেটে নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে এখানে সদ্য লঞ্চ হওয়া কার্বন রেবেল প্রো এর সাথে মোটোরোলা জি06 পাওয়ার এর একটি তুলনা দেওয়া হলো।
কার্বন রেবেল প্রো নাকি মোটোরোলা জি06 পাওয়ার ফোনের ভারতে দাম কত
দামের কথা বললে, কার্বন রেবেল প্রো ফোনের 6GB RAM+128GB স্টোরেজের দাম 12,499 টাকা। এর পাশাপাশি, মটো জি06 পাওয়ার ফোনের 4GB + 64GB স্টোরেজের দাম 11,999 টাকা রাখা হয়েছে।
Karbonn Rebel Pro vs Motorola G06 Power: ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে
কার্বন রেবেল প্রো ফোনে রয়েছে 6.7-ইঞ্চি HD+ স্ক্রিন, যার রিফ্রেশ রেট 120Hz রিফ্রেশ রেট এবং 720 নিট পিক ব্রাইটনেস দেওয়া। এর পাশাপাশি, মোটোরোলা জি06 পাওয়ার ফোনে পাওয়া যাবে 6.88-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে, যার 120Hz রিফ্রেশ রেট এবং 600 নিট পিক ব্রাইটনেস দেওয়া।
পারফরম্যান্স এবং সফটওয়্যার
রেবেল প্রো-তে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি81 প্রসেসর। কার্বন এই ফোনে দুটি ওএস আপগ্রেড এবং অ্যান্ড্রয়েড 16-ভিত্তিক একটি ক্লিন ওএস অভিজ্ঞতার দাবি দিচ্ছে। মোটোরোলা জি06 পাওয়ার ফোনে রয়েছে হেলিও জি81 এক্সট্রিম প্রসেসর, কিন্তু এটি অ্যান্ড্রয়েড 15-এ চলে।
ক্যামেরা
কার্বন রেবেল প্রো ফোনে একটি 64 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এর তুলনায়, জি06 পাওয়ার ফোনে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
কার্বনের লেটেস্ট মডেলে রয়েছে একটি 6000mAh ব্যাটারি, যা 20W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। মোটোর জি06 পাওয়ার মডেলে রয়েছে একটি বড় 7000mAh ব্যাটারি, যা 18W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।