লঞ্চের আগেই iQOO এর নতুন সস্তা 5G স্মার্টফোনের দাম লিক, 20 হাজার টাকার কম দামে মিলবে 6500mAh ব্যাটারি

HIGHLIGHTS

আইকু চলতি মাসে 24 জুলাই ভারতে নতুন স্মার্টফোন iQOO Z11 Lite 5G লঞ্চ করতে চলেছে

আইকু নিজে নিশ্চিত করেছে যে আইকু জি11 লাইট ফোনটি 20,000 টাকার কম দামে আসবে

আইকু জি11 লাইট ফোনে থাকবে 6500mAh ব্যাটারি, যা 44W FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করবে

আইকু চলতি মাসেই ভারতের বাজারে নতুন স্মার্টফোন iQOO Z11 Lite লঞ্চ করতে চলেছে। কলেজ পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই ফোনটি তৈরি করা হয়েছে। ফলে অনলাইন ক্লাসে করার সময়, অ্যাসাইনমেন্টের কাজ করা বা নোট নেওয়ার মতো কাজের জন্য এটি অনেক কাজে আসতে পারে। লঞ্চের আগেই কোম্পানি আপকামিং আইকু জি11 লাইট ফোনের অনুমানিত ভারতীয় দাম, ব্যাটারি, সফটওয়্যার সাপোর্ট এবং এআই ফিচারের বিষয় তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি Amazon সাইটে এই ফোনের টিজার প্রকাশ করা হয়েছিল। এখন লঞ্চের আগেই এই ফোনের দামও লিক হয়ে গেছে। আইকু নিজে নিশ্চিত করেছে যে আইকু জি11 লাইট ফোনটি 20,000 টাকার কম দামে আসবে। আসুন দেরি না করে আইকু জি11 লাইট ফোনের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতে কবে লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite

দামের কথা বললে, আইকু জি11 লাইট ফোনটি 24 জুলাই লঞ্চ হবে। এই ফোনটি কোম্পানির অফিসিয়ার সাইট এবং Amazon থেকে বিক্রি হবে। আইকু জি11 লাইট দুটি প্রিমিয়াম কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে: সোলার ফ্লেম (Solar Flame) এবং মিডনাইট ব্লু (Midnight Blue)।

আরও পড়ুন: Jio এর নতুন 60 টাকার কম দামের প্ল্যান, 30 দিন পর্যন্ত ফুল এন্টারটেনমেন্ট, 1000 এর বেশি লাইভ টিভি

আইকু জি11 লাইট ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

ফিচারের কথা বললে, আইকু জি11 লাইট ফোনে থাকবে 6500mAh ব্যাটারি, যা 44W FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি যে ফোনের ব্যাটারি 5 বছর পর্যন্ত ভাল থাকবে। ফোনে 1200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট পাওয়া যাবে। এটি আইকু এই সেগামেন্টের সবচেয়ে ব্রাইট ডিসপ্লে বলে দাবি করছে।

পারফরম্যান্সের জন্য আইকু জি11 লাইট ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর অফার করা হয়েছে। এই স্মার্টফোন OriginOS এ কাজ করবে। কোম্পানি এতে 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে বলে দাবি করেছে।

এছাড়া আইকু জি11 লাইট ফোনে বেশ কিছু AI ফিচার থাকবে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে AI Creation (এআই ক্রিয়েশন) ফিচার, যা নথিপত্রের সারাংশ তৈরি, টেক্সট বা লেখা নতুন করে সাজানো, কন্টেন্ট ট্রান্সলেশন এবং নতুন আইডিয়া তৈরির মতো কাজগুলোকে সহজ হবে। এছাড়া, AI Captions (এআই ক্যাপশনস) ফিচারটি লাইভ ট্রান্সক্রিপশন, রিয়েল-টাইম অনুবাদ এবং মিটিং বা লেকচারের ওয়ান-ট্যাপ সামারি তৈরিতে সাহায্য করবে।

আরও পড়ুন: Motorola Edge 70 Max vs OnePlus 15R: ডিজাইন, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং দাম সহ বাকি তুলনা

কত দামে আসবে আইকু জি11 লাইট ফোনটি

দামের কথা বললে, 20 হাজার টাকার কম সেগামেন্টে আইকু জি11 লাইট ফোনটি ভারতে আসবে। একই দামের সেগামেন্টে ফোনের প্রতিযোগিতায় বাজারে রয়েছে Vivo T5 Lite 5G, OPPO K14x 5G এবং POCO M8 5G-এর মতো স্মার্টফোন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :