Motorola Edge 70 Max vs OnePlus 15R: ডিজাইন, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং দাম সহ বাকি তুলনা
মোটোরোলা ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Motorola Edge 70 Max লঞ্চ করেছে। মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের প্রতিযোগিতা হবে শক্তিশালী OnePlus 15R ফোনের সাথে। পারফরম্যান্সের জন্য মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ওয়ানপ্লাস 15আর ফোনেও একই প্রসেসর Qualcomm Snapdragon 8 Gen 5 পাওয়া যাবে। মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনটি 60 হাজার টাকার কম দামে আসে। পাশাপাশি, ওয়ানপ্লাস 15আর ফোনটিও একই দাম 60 হাজার টাকার দামে কেনা যাবে। আসুন দেখে নেওয়া যাক 60 হাজার টাকার বাজেটে মোটোরোলা এজ 70 ম্যাক্স নাকি ওয়ানপ্লাস 15আর কোন ফোনের ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি এর মধ্যে বিস্তারিত তুলনা করে দেখা যাক।
Surveyভারতে Motorola Edge 70 Max vs OnePlus 15R ফোনের দাম কত
দামের কথা বললে, মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
- 8GB+256GB = 54,999 টাকা
- 12GB+256GB = 59,999 টাকা
Make the most of every moment with a true performance powerhouse.
— Motorola India (@motorolaindia) July 16, 2026
The all-new motorola edge 70 max. Built to go MAX!
Starting at ₹49,999*.
Sale starts 20th July on Flipkart, https://t.co/azcEfy2uaW and leading retail stores. pic.twitter.com/2x8Rcm1jPo
অন্যদিকে, ওয়ানপ্লাস 15আর ফোনটি তিনটি মডেলে আসে।
- 12GB RAM + 256GB = 59,999 টাকা
- 12GB RAM + 512GB = 64,999 টাকা
- 16GB RAM + 512GB = 66,999 টাকা
মোটোরোলা এজ 70 ম্যাক্স নাকি ওয়ানপ্লাস 15আর কার ফিচার এবং স্পেসিফিকেশন বেশি পাওয়ারফুল
ডিসপ্লে এবং রেজোলিউশনের কথা বললে, মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে রয়েছে 6.8-ইঞ্চির Quad HD+ 2K Extreme AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1440×3168 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট এবং 7000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া। অন্যদিকে, ওয়ানপ্লাস 15আর ফোনে দেওয়া হয়েছে 6.83-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন2800×1272 পিক্সেল এবং এতে 165Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট রয়েছে।
প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেটে কাজ করে। অন্যদিকে, ওয়ানপ্লাস 15আর ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসরে চলবে।
অপারেটিং সিস্টেম হিসেবে মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনটি Android 16-ভিত্তিক Hello UX-এ চলে। এছাড়া, ওয়ানপ্লাস 15আর চলে Android 16-ভিত্তিক OxygenOS 16 অপারেটিং সিস্টামে।
ব্যাটারি ব্যাকআপ ক্ষেত্রে মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে বিশাল 7100mAh ব্যাটারি দেওয়া যা 90W ফাস্ট চার্জিং এবং 25W Qi2 ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এর পাশাপাশি, ওয়ানপ্লাস 15আর ফোনে মোটোরোলা ফোনের তুলনায় বড় ব্যাটারি 7400mAh দেওয়া। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরা সেটআপ হিসেবে, মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের রিয়ারে পাওয়া যাবে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ও ম্যাক্রো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া। এর তুলনায়, ওয়ানপ্লাস 15আর ফোনের পেছনে রয়েছে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ওয়ানপ্লাস 15আর ফোনে দেওয়া 32 মেগাপিক্সেলের ক্যামেরা।
আরও পড়ুন: 8000mAh ব্যাটারি সহ Realme লঞ্চ করল আরেকটি সস্তা স্মার্টফোন, দাম 15 হাজার টাকার কম
কানেক্টিভিটি সুবিধা হিসেবে, মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে ডুয়াল সিম সাপোর্ট, 5G, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, GPS এবং একটি USB Type-C 2.0 পোর্ট রয়েছে। অন্যদিকে, ওয়ানপ্লাস 15আর ফোনটি Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, 5G, ডুয়াল 4G VoLTE এবং একটি USB Type-C পোর্ট সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile