ভারতে লঞ্চের আগে প্রকাশ্যে এল iQOO Z10 এর দাম, মিড-রেঞ্জ সেগামেন্টে করবে এন্ট্রি
iQOO Z10 ভারতে 11 এপ্রিল লঞ্চ করতে চলেছে
লিক অনুযায়ী, আইকিউ জি10 বেস মডেলের দাম 21,999 টাকা থেকে শুরু হবে
এই ফোনে 7300mAh এর ব্যাটারি দেওয়া হবে

iQOO Z10 ভারতে 11 এপ্রিল লঞ্চ করতে চলেছে। কোম্পানি ক্রমাগত তার আপকামিং ফোনের মেইন ফিচার চিজ করেছে। লিক থেকে জানা গেছে আইকিউ জি10 5জি ফোনটি ফাস্ট চার্জিং এবং ডিসপ্লে সম্পর্কে প্রকাশ হয়েছে। এখন একটি নতুন রিপোর্টে আইকিউ জি10 এর দাম এবং স্টোরেজ ভ্যারিয়্যান্টের সম্পর্কে জানা গেছে।
iQOO Z10 ফোনের দাম এবং নতুন মডেলের লিক
স্মার্টপ্রিক্স এর রিপোর্ট অনুযায়ী, আইকিউ জি10 দুটি স্টোরেজ 128 জিবি এবং 256 জিবি অপশনে পাওয়া যাবে। তবে ফোনের RAM ক্ষমতা এখনও প্রকাশ করা হয়েনি।
লিক অনুযায়ী, বেস মডেলের দাম 21,999 টাকা থেকে শুরু হবে। লঞ্চ অফারের আওতায়, 2000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ এই ফোন 19,999 টাকায় কেনা যাবে।
যদি পুরনো আইকিউ জি9 ফোনের দামের কথা বলা হয় তবে এটি 19,999 টাকার শুরুর দামে লঞ্চ হয়ছিল।
AnTuTu বেঞ্চমার্কিং টেস্টে আইকিউ জি10 7,65,243 স্কোর করেছে। এই স্মার্টফোন Snapdragon 7s Gen 3 প্রসেসর সহ আসবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া রিপোর্টে বলা হয়েছে যে আইকিউ জি10 সহ আরেকটি ফোন iQOO Z10x এই ইভেন্টে লঞ্চ করতে পারে।
আইকিউ জি10 ফোনের স্পেসিফিকেশন কেমন হবে
আইকিউ তরফে শেয়ার করা নতুন টিজারে জানা গেছে যে আইকিউ জি10 ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
কোম্পানির দাবি যে এই ফোনে 7300mAh এর ব্যাটারি দেওয়া হবে যা মাত্র 33 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে।
আপকামিং স্মার্টফোন একটি কোয়াড-কার্ভড ডিসপ্লে সহ আসবে, যেখানে সেন্টার-অলাইন্ড পঞ্চ-হোল কটআউট হবে। এতে 5000 নিটস পিক ব্রাইটনেস হবে।

