বিশাল 8400mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট সহ iQOO 16 লঞ্চ

HIGHLIGHTS

আইকু চীনের বাজারে তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 16 লঞ্চ করে দিয়েছে

আইকু 16 ফোন 50 মেগাপিক্সেল এর তিনটি ক্যামেরা এবং 8400mAh ব্যাটারি দেওয়া হয়েছে

এছাড়া কোয়ালকম Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট সহ এই ফোন জলের ভেতরে সহজে কাজ করবে

আইকু চীনের বাজারে তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 16 লঞ্চ করে দিয়েছে। আইকু 16 ফোন 50 মেগাপিক্সেল এর তিনটি ক্যামেরা এবং 8400mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় পর্যন্ত চলবে। এছাড়া কোয়ালকম Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট সহ এই ফোন জলের ভেতরে সহজে কাজ করবে। এই ফোনটি Android 17 এ কাজ করবে। আসুন আইকু 16 ফোনের ফিচার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

iQOO 16 Price

দামের কথা বললে, আইকু 16 ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 5999 ইউয়ান (প্রায় 85,815 টাকা) রাখা হয়েছে। এছাড়া ফোনের 12GB+512GB স্টোরেজ মডেলের দাম 6799 ইউয়ান (প্রায় 97,260 টাকা), 16GB+512GB স্টোরেজ মডেলের দাম 7499 ইউয়ান (প্রায় 1,07,275 টাকা) এবং 16GB+1TB স্টোরজে মডেলের দাম 8499 ইউয়ান (প্রায় 1,21,580 টাকা) রাখা হয়েছে। এই স্মার্টফোনের বিক্রি চীনের বাজারে শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: মাত্র 15999 টাকা দামে কেনা যাবে 7000mAh ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়

আইকু 16 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, আইকু 16 ফোনে রয়েছে 6.85 ইঞ্চি Samsung M16 AMOLED ডিসপ্লে, যা 2K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। আইকু দাবি করেছে যে একসাথে এই দুটি ফিচার সহ আসা আইকু 16 বিশ্বের প্রথম স্মার্টফোন।

প্রসেসর হিসেবে আইকু 16 ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট যা LPDDR5X Ultra RAM, UFS 4.1 স্টোরেজ এবং Q4 গেমিং চিপ সহ পেয়ার করা।

ব্যাটারি ক্ষমতা 7000mAh এর থেকে বাড়িয়ে 8400mAh করে দেওয়া হয়েছে। তবে চার্জিং স্পিড দেওয়া 100W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য আইকু 16 ফোনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 3x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন: সোজা 8000 টাকা ছাড় 7000mAh ব্যাটারি সহ realme 5G স্মার্টফোনে

অপারেটিং সিস্টাম হিসেবে আইকু 16 ফোনটি OriginOS 7 ভিত্তিক Android 17 এ কাজ করে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে IP68 এবং IP69 রেটিং অফার করা হয়েছে। এটি আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :