সোজা 8000 টাকা ছাড় 7000mAh ব্যাটারি সহ realme 5G স্মার্টফোনে
আপনি যদি 25000 টাকার কম দামে 5G Smartphone কিনতে চান তবে realme narzo 100 Lite 5G ভাল বিকল্প হতে পারে
Amazon সাইটে রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনটি অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে
আগামী 9 অক্টোবর থেকে শুরু হচ্ছে Amazon Great Indian Festival sale, যেখানে স্মার্টফোনে দেদার ছাড় পাওয়া যাবে
আপনি যদি 25 হাজার টাকার কম দামে 5G Smartphone কেনার কথা ভাবছেন তবে realme narzo 100 Lite 5G একটি ভাল বিকল্প হতে পারে। আসলে Amazon সাইটে রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনটি অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। 7000mAh ব্যাটারি সহ রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনে ডিসকাউন্ট পাওয়া যাবে। আসুন রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে। বলে দি যে আগামী 9 অক্টোবর থেকে শুরু হচ্ছে Amazon Great Indian Festival sale, যেখানে স্মার্টফোনে দেদার ছাড় পাওয়া যাবে।
Surveyrealme narzo 100 Lite 5G Discount Price in Amazon GIF sale 2026
দামের কথা বললে, রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনটি Amazon সাইটে 23,999 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে ফোনটি 31,999 টাকা দামে লিস্ট করা। যার মানে রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনে 8000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
বলে দি যে আগামী 9 অক্টোবর থেকে Amazon Great Indian Festival 2026 শুরু হচ্ছে। সেল চলাকালীন এই ফোনটি 18,999 টাকার শুরুর দামে কেনা যাবে।
আরও পড়ুন: Google Pixel 11 এবং Pixel 10a স্মার্টফোনে ব্যাপক ছাড়, Flipkart BBD সেলে গুগল ফোনে দেদার অফার

রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনে রয়েছে 6.8 ইঞ্চির এইচডি প্লাস (720×1570 পিক্সেল) ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে নারজো 100 লাইট 5জি ফোনে 6nm অক্টা-কোর MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি 4GB বা 6GB RAM এবং 64GB/128GB স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির জন্য় নারজো 100 লাইট 5জি ফোনের পেছনে 13 মেগাপিক্সেলের (f/2.2) AI প্রাইমারি ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনে পাওয়া যাবে 7000mAh টাইটান ব্যাটারি যা 15W চার্জিং সাপোর্ট করে।
বাকি ফিচার হিসেবে এতে IP64 ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখবে, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm হেডফোন জ্যাক এবং 5জি কানেক্টিভিটি রয়েছে।
আরও পড়ুন: Jio vs Airtel Rs 349 রিচার্জ প্ল্যান: একই দামের দুটি প্ল্যান, জিও নাকি এয়ারটেল কে দিচ্ছে বেশি সুবিধা
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
