iPhone 15 Series Colour Option Tipped: Apple-এর দারুন চমক, এবার গোলাপি রঙে আসছে আপকামিং iPhone 15
iPhone 15 সিরিজ চলতি বছরেই লঞ্চ হবে বাজারে
ইতিমধ্যেই এই ফোন সিরিজের বিষয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে তাও যদিও সবই ফাঁস হওয়া তথ্য
এবার প্রকাশ্যে এল এটির সম্ভাব্য রং
আগে iPhone মানেই ছিল কিছু বেসিক রঙের অপশন। লোকজনকে বাধ্য হয়ে এই পছন্দের ফোনগুলো সেই রঙেই কিনতে হতো। কিন্তু এখন সেই দিন বদলে গিয়েছে, এখন কোম্পানির তরফে একাধিক রঙের মডেলে লঞ্চ হওয়া হয়ে থাকে এই প্রিমিয়াম ফোন। শুধু তাই নয়, এই কোম্পানির তরফে দারুন দারুন রঙের সব কেস অফার করে হয়ে থাকে ফোনের জন্য।
এই বছর নিয়ম মেনে একই সময় লঞ্চ করবে iPhone 15 সিরিজ। ইতিমধ্যেই এই ফোন সিরিজের সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। এবার জানা গেল এই iPhone 15 এবং iPhone 15 Plus কোন রঙে বাজারে আসতে পারে সেই তথ্য।
একজন Tipster -এর তরফে জানানো হয়েছে iPhone 15 সিরিজ নতুন দুটো রঙে লঞ্চ করতে পারে দেশে। এর মধ্যে একটি হল Cyan গ্রিন। অর্থাৎ iPhone 12 একটা সময় যে সবুজ রঙে কিনতে পাওয়া যেত অনেকটা সেই রঙে।
iPhone 15 এবং iPhone 15 এর কালার অপশন
Shrimp Apple Pro নামক একজন Tipster -এর তরফে Twitter -এ পোস্ট করে জানানো হয়েছে এই উল্লিখিত ফোন দুটো কী রঙে লঞ্চ হতে পারে। তিনি Weibo- এর একটি পোস্টের স্ক্রিনশট পোস্ট করেন যা কিনা আদতে Apple -এর ম্যানুফ্যাকচারার Foxconn -এর এক কর্মী পোস্ট করেছিলেন। আর সেই পোস্ট থেকে দেখা যাচ্ছে iPhone 15 এবং iPhone 15 Plus ফোন দুটি 6 টি রঙে কেনা যাবে। এই রংগুলো হল সবুজ, মিডনাইট, পিঙ্ক, রেড, স্টারলাইট এবং হলুদ।
iPhone 15 সিরিজের লঞ্চের সময় দ্রুত এগিয়ে আসছে। আর যত বেশি এই সিরিজের লঞ্চের দিন এগোচ্ছে তত এই ফোনগুলোর সম্পর্কে নানা তথ্য জানা যাচ্ছে। আর সবট মিলিয়েই এই নতুন ফোন সিরিজ নিয়ে Apple প্রেমী মানুষদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
তবে মনে রাখবেন এখানে এই ফোনের যে রঙের অপশনগুলো বলা হল সেটা কিন্তু সম্পূর্ণ ভাবে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে বলা হয়েছে। বাস্তবে এই ফোন দুটো কোন কোন রঙে কেনা যাবে সেটা আনুষ্ঠানিক ভাবে Apple -এর থেকে ঘোষণা হওয়ার পরই জানা যাবে।