Infinix Hot 40i India launch date Confirmed
Infinix Hot 40i ফোনের ভারতীয় লঞ্চ তারিখের ঘোষনা করে দেওয়া হয়েছে। এই ফোনের একটি মাইক্রোসাইট অনলাইন শপিং সাইট Flipkart-এ লাইভ করা হয়েছে। এখানে ফোনের লঞ্চের তারিখ 16 ফেব্রুয়ারি, 12 টায় দেখা যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের কী স্পেসিফিকেশন থাকবে।
ফ্লিপকার্ট পেজ অনুযায়ী, হট 40i স্মার্টফোনে 256 জিবি বিল্ট-ইন UFS 2.2 স্টোরেজ দেওয়া হবে। এছাড়া ফোনটি 8GB RAM সহ 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট করবে। স্টোরেজ বাড়াতে ফোনে মাইক্রোএসডি কার্ড দেওয়া হবে।
আরও পড়ুন: OnePlus 11R Price cut: 16 জিবি RAM সহ ওয়ানপ্লাস প্রিমিয়াম ফোন হল ব্যাপক সস্তা
আপকামিং ফোনের সম্পর্কে আগে আশা একটি রিপোর্টে জানানো হয়েছে যে ডিভাইসে 6.6-ইঞ্চি LCD পাঞ্চ-হোল ডিসপ্লে থাকতে পারে। এতে HD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট থাকতে পারে।
ফোনের পিছনে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং কোয়াড-এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। সেলফি তোলার জন্য ফোনের ফ্রন্টে 32MP ক্যামেরাও দেওয়া যেতে পারে।
সুরক্ষার জন্য, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া যেতে পারে।
তবে ফোনে কোন প্রসেসর ব্যবহার করা হবে, সে বিষয় এখনও কোনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন: POCO X6 5G নতুন ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ, ফোন 3000 টাকার ছাড়ে কেনার সুযোগ