POCO X6 5G নতুন ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ, ফোন 3000 টাকার ছাড়ে কেনার সুযোগ

Highlights

Poco X6 5G স্মার্টফোনের একটি নতুন ভ্যারিয়্যান্ট ভারতে আনার ঘোষনা করেছে

পোকোর এই ফোনটি 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ মডেলে ভারতে লঞ্চ হয়েছে

Poco X6 5G এর নতুন 12GB + 256GB মডেলের দাম 23,999 টাকা রাখা হয়েছে

POCO X6 5G নতুন ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ, ফোন 3000 টাকার ছাড়ে কেনার সুযোগ

Poco X6 5G স্মার্টফোনের একটি নতুন ভ্যারিয়্যান্ট ভারতে আনার ঘোষনা করেছে। পোকোর এই ফোনটি 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ মডেলে ভারতে লঞ্চ হয়েছে। গত মাসে লঞ্চ হওয়া এই স্মার্টফোনটি এর আগে 8 জিবি RAM + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি RAM + 512 জিবি স্টোরেজ সহ আনা হয়েছিল। স্মার্টফোনের নতুন মডেলটি গ্লাস ফিনিশ ডিজাইন এর সাথে মিরর ব্ল্যাক এবং স্নোস্টর্ম হোয়াইট কালার অপশনে আনা হয়েছে।

POCO X6 ফোনের দাম কত

8GB RAM + 256GB storage: Rs 21,999
12GB RAM + 256GB storage: Rs 23,999
12GB RAM + 512GB storage: Rs 24,999

Poco 5G New 12GB RAM+256GB model
Poco এর নতুন 12GB + 256GB মডেলের দাম 23,999 টাকা রাখা হয়েছে

পোকো X6 5G এর নতুন 12GB + 256GB মডেলের দাম 23,999 টাকা রাখা হয়েছে। ফোনটি ই-কমার্স সাইট থেকে কেনা যাবে। গ্রাহকরা ICICI, HDFC, Axis এবং SBI ব্যাঙ্ক কার্ড বা EMI পেমেন্টে ফোনে 3,000 টাকার ছাড় পেতে পারেন।

Poco X6 5G এর স্পেসিফিকেশন

পোকো ফোনে 6.67-ইঞ্চি 1.5K (1,220×2,712 পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসে।

Poco X6 5G
পোকো ফোনে পাওয়ার দিতে 5100mAh ব্যাটারি দেওয়া

পারফরম্যান্স জন্য এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর দেওয়া।

ফটোগ্রাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া।

পোকো ফোনে পাওয়ার দিতে 5100mAh ব্যাটারি দেওয়া, যা 67W ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile