6000mAh ব্যাটারি সহ সস্তা HMD 5G স্মার্টফোনের সেল শুরু, দাম মাত্র 11499 টাকা থেকে শুরু

HMD এর সম্প্রতি লঞ্চ হওয়া সস্তা দামের 5G স্মার্টফোন Vibe 2 5G এর সেল আজ অর্থাৎ 3 জুন 2026 থেকে শুরু হয়েছে। এইচএমডি ভাইব 2 5জি ফোনটি গত মাসের শেষের দিকে বাজারে আনা হয়েছিল। এটি গত বছরের HMD Vibe 5G-এর একটি আপগ্রেড ভার্সন, যা 6000mAh ব্যাটারি সহ আসে। এই সস্তা ফোনের প্রথম সেলে কোম্পানি একগুচ্ছ অফার দিচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এইচএমডি ভাইব 2 5জি ফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

ভারতে HMD Vibe 2 5G ফোনের দাম কত এবং প্রথম সেল

এইচএমডি ভাইব 2 5জি ফোনের প্রথম সেল 3 জুন দুপুর 12টায় বিক্রি শুরু হয়েছে। এইচএমডি ভাইব 2 5জি ফোনটি Flipkart থেকে কেনা যাবে। এই ফোনের দুটি স্টোরেজ 4GB RAM+64GB এবং 4GB RAM+128GB মডেলে আনা হয়েছে।

আরও পড়ুন: 3 মাস পর্যন্ত রিচার্জের ঝামেলা শেষ করে দিল Jio, প্রতিদিন 2 জিবি ডেটা সহ 20 জিবি অতিরিক্ত ডেটা এবং আনলিমিটেড কলিং

  • 4GB RAM+64GB = 12,999 টাকা
  • 4GB RAM+128GB = 13,999 টাকা

অফারের কথা বললে, এইচএমডি ভাইব 2 ফোনটি ভারতে Cosmic Lavender, Nordic Blue এবং Peach Pink কালার অপশনে কেনা যাবে। প্রথম সেলে অফার হিসেবে, কোম্পানি ফোনে 1500 টাকার ছাড় অফার করছে। ছাড়ের পর ফোনটি 11,499 টাকার শুরুর দামে কিনতে পারবেন। এছাড়া, টপ ভ্যারিয়্যান্ট 12,999 টাকা দামে কেনা যাবে।

এইচএমডি ভাইব 2 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

এই বাজেট ফোনে রয়েছে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে 4GB RAM এর সাথে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানি এতে Unisoc এর অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটি IP64 রেটিং সহ আসে, যা ফোনকে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখবে।

ক্যামেরার ক্ষেত্রে এইচএমডি ভাইব 2 ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কল করার জন্য সামনের দিকে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

আরও পড়ুন: Realme 16T 5G vs Motorola Edge 70 Fusion: একটি ফোনে 8000mAh ব্যাটারি আরেকটিতে 7000mAh ব্যাটারি, কোনটি চলবে বেশি দিন

পাওয়ার দিতে এইচএমডি ভাইব 2 ফোনে 6000mAh এর শক্তিশালী ব্যাটারি দেওয়া। এতে চার্জিং দিতে 18W চার্জর সাপোর্ট পাওয়া। তবে ফোনটি WiFi, Bluetooth মতো কানেক্টিটিভি ফিচারও থাকছে। এটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে। নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক-এর মতো ফিচার রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :