40 হাজার টাকা দাম কমল Google Pixel স্মার্টফোনের, নতুন দামে জেনে অবাক হবেন
আপনি যদি গুগল পিক্সেল সিরিজের কোনো স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে Google Pixel 8 আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। আসলে, গুগল পিক্সেল 8 ফোনটি Amazon সাইটে ছাড়ে বিক্রি হচ্ছে। পিক্সেল 8 ফোনের দাম কম হওয়ার পাশাপাশি, ব্যাঙ্ক অফারও থাকছে। এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের Octa PD প্রাইমারি ক্যামেরা এবং 4,575mAh ব্যাটারি ফিচার দেওয়া। একানে আমরা গুগল পিক্সেল 8 ফোনের ডিল প্রাইস, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত বলবো।
SurveyGoogle Pixel 8 স্মার্টফোনের দাম এবং ডিল অফার
দামের কথা বললে, গুগল পিক্সেল 8 ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি Amazon সাইটে 36,999 টাকায় লিস্ট করা। তবে অক্টোবর 2023 সালে ফোনটি 75,999 টাকা দামে লঞ্চ হয়ছিল।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Vivo X300 Ultra এবং Vivo X300 FE ভারতে এই দিন হবে লঞ্চ, কোম্পানি নিশ্চিত করল তারিখ

ব্যাঙ্ক অফার হিসেবে, Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড পেমেন্ট গ্রাহকরা 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক (1109 টাকা পর্যন্ত) পেতে পারেন। যার মানে, ফোনটি বর্তমানে লঞ্চ দাম থেকে প্রায় 40,000 টাকা সস্তায় কেনা যাবে।
তাছাড়া, এক্সচেঞ্জ অফার এর মাধ্যমে পুরনো ফোন বদলে নতুন ফোনে 35,050 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। বলে দি যে এক্সচেঞ্জ প্রাইস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
গুগল পিক্সেল 8 স্পেসিফিকেশন এবং ফিচার
ফিচারের কথা বললে, গুগল পিক্সেল 8 ফোনে রয়েছে 6.2-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল এবং রিফ্রেশ রেট 90Hz। এই স্মার্টফোনটি Google Tensor G3 প্রসেসরে কাজ করে। এতে 4575mAh এর একটি ব্যাটারি রয়েছে, যা 27 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা সাপোর্ট করে।
আরও পড়ুন: 6500mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ নতুন Motorola 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত
ক্যামেরা সেটআপের দিক থেকে বলতে গেলে, পিক্সেল 8 ফোনে 50 মেগাপিক্সেলের Octa PD প্রাইমারি ক্যামেরা এবং 12-মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া। এছাড়া, সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এতে 10.5 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile