Google Pixel 11 Series upcoming event 13 Aug in India launch Pixel 11 pixel 11 pro pixel 11 pro XL and pixel 1 pro fold
Google তার আপকামিং Pixel 11 series আর কয়েক দিনে লঞ্চ করতে চলেছে। গুগল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, পিক্সেল 11 সিরিজটি 12 অগাস্ট লঞ্চ করবে। ভারতীয় সময় অনুযায়ী, গুগল তার আপকামিং স্মার্টফোন সিরিজ 13 অগাস্ট ভোর 3 টায় ভারতে লঞ্চ হবে। আশা করা হচ্ছে যে গুগল পিক্সেল 11 সিরিজের চারটি স্মার্টফোন Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL এবং Pixel 11 Fold লঞ্চ করতে পারে।
বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে যে, পিক্সেল 11 সিরিজের নতুন ফোনে আপগ্রেড ডিসপ্লে, আপগ্রেডেড ক্যামেরা সেটআপ এবং অত্যাধুনিক ও পরবর্তী প্রজন্মের Tensor G6 চিপসেট সহ আসতে পারে। স্মার্টফোনের কম্পোনেন্টের দাম বাড়ার প্রভাব গুগলের আপকামিং পিক্সেল 11 সিরিজের ওপর ফেলতে পারে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুগল পিক্সেল 11 সিরিজের দাম পিক্সেল 10 সিরিজের তুলনায় 100 ডলার (প্রায় 9600 টাকা) বেশি হতে পারে। গুগল ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে, কম্পোনেন্ট খরচ বেড়ে যাওয়ার ফলে তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দামের ওপর প্রভাব পড়তে পারে।
রিপোর্ট থেকে জানা গেছে, গ্লোবাল মার্কেটে পিক্সেল 11 ফোনের প্রাথমিক দাম হতে পারে 899 মার্কিন ডলার (প্রায় 85,600 টাকা) এবং পিক্সেল 11 প্রো এর দাম শুরু হতে পারে 1099 মার্কিন ডলার (প্রায় 1,04,600 টাকা) থেকে। এছাড়া, পিক্সেল 11 প্রো এক্সএল ফোনের দাম শুরু হবে 1299 মার্কিন ডলার (প্রায় 1,23,700 টাকা) এবং পিক্সেল 11 প্রো ফোল্ড এর দাম 1899 মার্কিন ডলার (প্রায় 1,80,800 টাকা) হতে পারে। ভারতে এই ফোনগুলির দাম আরও বেশি হতে পারে।
আপকামিং পিক্সেল 11 স্মার্টফোনে 6.3-ইঞ্চির Actua OLED প্যানেল থাকতে পারে, যাতে Full-HD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকবে। পিক্সেল 11 প্রো মডেলে একই আকারের Super Actua LTPO OLED ডিসপ্লে থাকতে পারে, যা 3,600 নিটস ব্রাইটনেস অফার করবে। প্রো এক্সএল মডেলের ক্ষেত্রে 6.8-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকার কথা রয়েছে।
আপকামিং পিক্সেল 11 সিরিজে গুগল এর লেটেস্ট প্রজন্মের Tensor G6 চিপ এবং Titan M3 সিকিউরিটি চিপ ব্যবহার করা হতে পারে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, সিরিজের টপ মডেলে 16 জিবি পর্যন্ত RAM থাকতে পারে।
ব্যাটারির বিষয়ে বলা হচ্ছে যে, পিক্সেল 11 ফোনে 4985mAh এর ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে প্রো এবং প্রো এক্সএল মডেলে দেওয়া হবে 4850mAh এবং 5115mAh এর ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। গুগলের এর এই তিনটি আপকামিং স্মার্টফোনই 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, পিক্সেল 11 ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 30x পর্যন্ত সুপার রেজ জুম এর সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে। পিক্সেল 11 প্রো এবং প্রো এক্সএল মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোন দুটিতে 5x অপটিক্যাল জুম এবং 120x প্রো জুম সুবিধা পাওয়া যেতে পারে। তবে বর্তমানে গুগলের আপকামিং ফোল্ডেবল ফোনটি সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি।