ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ 8 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত Smartphone Carnival Sale এর আয়োজন করা হয়েছে। সেলে অনেক ব্র্যান্ডের স্মার্টফোনে বড় ছাড় পাওয়া যাচ্ছে। Motorola সংস্থা গত বছর Moto G 5G ফোন লঞ্চ করেছিল। সেলে এই ফোন বড় ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে এবং আপনি কম দামে এই ফোন কিনতে পারবেন।
মেমোরির কথা বললে, Moto G 5G ফোনে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ পাওয়া যায় এবং এর দাম 20,999 টাকা হলেও আপনি যদি Flipkart সেল থেকে এই ফোন কিনে থাকেন তবে আপনি মাত্র 17,999 টাকায় এটা বাড়ি নিয়ে যেতে পারবেন।
ফোন কিনলে 2000 টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে এবং আপনি যদি এটি এক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনে থাকেন তবে 1000 টাকা অতিরিক্ত ছাড়ও পেতে পারেন।
Moto G 5G স্মার্টফোন দেখতে পুরোপুরি Moto G9 power এর মতো। এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে পাওয়ারফুল কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G SOC দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফোনে থাকছে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যাবে। পিছনের প্যানেলে একটি ছোট স্কোয়ার ক্যামেরা মডিউল রয়েছে। ফোনের ফ্রন্টে একটি 6.7 ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল ডেন্সিটি 394 পিপিআই রয়েছে।
Moto G 5G ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যা 48 মেগাপিক্সেল প্রাইমারী, 8 মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরযুক্ত। Moto G 5G-তে সেলফি তোলার জন্য 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Moto G 5G স্মার্টফোনে শক্তিশালী 5,000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম হিসেবে Moto G 5G হ্যান্ডসেটে দেওয়া হচ্ছে Android 10 আউট অফ দ্য বক্স।