OnePlus Nord CE6 gets massive price discount on Amazon prime day 2026 sale
গত মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল OnePlus Nord CE6 5G স্মার্টফোনটি। এতে রয়েছে 8000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং সুবিধা, 144Hz অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, 8 জিবি RAM এবং Snapdragon 7s Gen 4 প্রসেসর মতো ফিচার। লঞ্চের পর থেকে কোম্পানি এই মোবাইলের দাম দুবার বাড়িয়ে দিয়েছে। তবে, আপনি যদি এই ওয়ানপ্লাস 5জি ফোনটি কেনার কথা ভাবছেন, তবে 4000 টাকা ছাড়ে এটি কেনার সুযোগ আসছে। কম দামে এই ওয়ানপ্লাস ফোনটি কীভাবে কিনবেন, আসুন এই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই6 5জি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 29,999 টাকার শুরুর দামে আনা হয়েছিল। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ আসে। কিন্তু পরে এই ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয় যার পর ফোনটি 33,999 টাকায় বিক্রি হচ্ছে। তবে এখন শপিং সাইট Amazon এ শুরু হতে চলেছে Prime Day 2026 সেল, যেখানে ওয়ানপ্লাস 5জি ফোনটি সস্তায় কেনার সুযোগ পাওয়া যাবে।
আরও পড়ুন: মিড বাজেট প্রাইসে Samsung লঞ্চ করল দুর্দান্ত 5G স্মার্টফোন, শক্তিশালী প্রসেসর এবং 50MP ক্যামেরা
অ্যামাজন প্রাইম ডে সেলের সময় ওয়ানপ্লাস নর্ড সিই6 ফোনটি 29,999 টাকায় বিক্রি করা হবে। যার মানে হল, ফোনটি তার সেলিং প্রাইস এর তুলনায় 4000 টাকা কমে পাওয়া যাবে। সমস্ত ছাড় এবং ব্যাঙ্ক কার্ডের অফার মিলিয়ে এই ফোনের অফার প্রাইস পাওয়া যাবে। বাজারে আসার দুই মাস পর ওয়ানপ্লাস এর এই 5জি ফোনটি আবারও তার লঞ্চের সময়ের দামেই পাওয়া যাবে। বলে দি যে এই অফারটি শুধু Axis এবং SBI কার্ডে থাকবে।
আপনি যদি আগে দাম বেশি হওয়ার কারণে নর্ড সিই6 স্মার্টফোনটি কেনার সুযোগ না পেয়ে থাকেন, তবে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে। অ্যামাজন প্রাইম ডে 4 জুলাই শুরু হয়ে 6 জুলাই পর্যন্ত চলবে। এই সময়ে আপনি আপনার পছন্দের ফোনটি ছাড়ের মূল্যে কিনতে পারবেন।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই6 ফোনটি একটি দুর্দান্ত মিড-রেঞ্জ স্মার্টফোন যা অসাধারণ ব্যাটারি ব্যাকআপ, একটি স্মুদ 144Hz ডিসপ্লে এবং শক্তিশালী ক্যামেরা অফার করে।
ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য IP68/IP69K রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।