4000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি সহ OnePlus স্মার্টফোন কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এত সস্তায়

4000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি সহ OnePlus স্মার্টফোন কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এত সস্তায়

গত মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল OnePlus Nord CE6 5G স্মার্টফোনটি। এতে রয়েছে 8000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং সুবিধা, 144Hz অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, 8 জিবি RAM এবং Snapdragon 7s Gen 4 প্রসেসর মতো ফিচার। লঞ্চের পর থেকে কোম্পানি এই মোবাইলের দাম দুবার বাড়িয়ে দিয়েছে। তবে, আপনি যদি এই ওয়ানপ্লাস 5জি ফোনটি কেনার কথা ভাবছেন, তবে 4000 টাকা ছাড়ে এটি কেনার সুযোগ আসছে। কম দামে এই ওয়ানপ্লাস ফোনটি কীভাবে কিনবেন, আসুন এই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus Nord CE6 ফোনের নতুন দাম কত এবং ডিসকাউন্ট অফার কী

দামের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই6 5জি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 29,999 টাকার শুরুর দামে আনা হয়েছিল। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ আসে। কিন্তু পরে এই ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয় যার পর ফোনটি 33,999 টাকায় বিক্রি হচ্ছে। তবে এখন শপিং সাইট Amazon এ শুরু হতে চলেছে Prime Day 2026 সেল, যেখানে ওয়ানপ্লাস 5জি ফোনটি সস্তায় কেনার সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুন: মিড বাজেট প্রাইসে Samsung লঞ্চ করল দুর্দান্ত 5G স্মার্টফোন, শক্তিশালী প্রসেসর এবং 50MP ক্যামেরা

অ্যামাজন প্রাইম ডে সেলের সময় ওয়ানপ্লাস নর্ড সিই6 ফোনটি 29,999 টাকায় বিক্রি করা হবে। যার মানে হল, ফোনটি তার সেলিং প্রাইস এর তুলনায় 4000 টাকা কমে পাওয়া যাবে। সমস্ত ছাড় এবং ব্যাঙ্ক কার্ডের অফার মিলিয়ে এই ফোনের অফার প্রাইস পাওয়া যাবে। বাজারে আসার দুই মাস পর ওয়ানপ্লাস এর এই 5জি ফোনটি আবারও তার লঞ্চের সময়ের দামেই পাওয়া যাবে। বলে দি যে এই অফারটি শুধু Axis এবং SBI কার্ডে থাকবে।

আপনি যদি আগে দাম বেশি হওয়ার কারণে নর্ড সিই6 স্মার্টফোনটি কেনার সুযোগ না পেয়ে থাকেন, তবে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে। অ্যামাজন প্রাইম ডে 4 জুলাই শুরু হয়ে 6 জুলাই পর্যন্ত চলবে। এই সময়ে আপনি আপনার পছন্দের ফোনটি ছাড়ের মূল্যে কিনতে পারবেন।

ওয়ানপ্লাস নর্ড সিই6 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই6 ফোনটি একটি দুর্দান্ত মিড-রেঞ্জ স্মার্টফোন যা অসাধারণ ব্যাটারি ব্যাকআপ, একটি স্মুদ 144Hz ডিসপ্লে এবং শক্তিশালী ক্যামেরা অফার করে।

  • ডিসপ্লে: 6.78 ইঞ্চির 1.5K (1272 x 2772 পিক্সেল) সানবার্স্ট AMOLED ডিসপ্লে, সর্বোচ্চ 144Hz রিফ্রেশ রেট এবং 3600 নিটস পিক ব্রাইটনেস।
  • প্রসেসর: Qualcomm Snapdragon 7s Gen 4) চিপসেট
  • ক্যামেরা: পেছনে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দুটি ক্যামেরা দিয়েই 4K ভিডিও করা যায়।
  • ব্যাটারি ও চার্জিং: 8000mAh এর বিশাল ব্যাটারি এবং 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সুবিধা।
  • স্টোরেজ ও RAM: 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।
  • অপারেটিং সিস্টেম: Android 16 ভিত্তিক অক্সিজেন ওএস ১৬ (OxygenOS 16)।

ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য IP68/IP69K রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।

আরও পড়ুন: mAadhaar অ্যাপের আজ শেষ দিন, নতুন অ্যাপে রয়েছে একগুচ্ছ প্রাইভেসি ফিচার সহ, জানুন কীভাবে করবেন ডাউনলোড

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile