mAadhaar অ্যাপের আজ শেষ দিন, নতুন অ্যাপে রয়েছে একগুচ্ছ প্রাইভেসি ফিচার সহ, জানুন কীভাবে করবেন ডাউনলোড
আপনি যদি এখনও পুরনো mAadhaar অ্যাপটি ব্যবহার করে থাকেন, তবে আজ থেকেই আপনাকে নতুন Aadhaar অ্যাপটি ব্যবহার শুরু করতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আজ, 30 জুন থেকে mAadhaar অ্যাপের পরিষেবা বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে নতুন আধার অ্যাপটি চালু করা হয়েছে, যা কয়েক মাস আগেই বাজারে এসেছিল। কোম্পানি জানিয়েছে যে নতুন অ্যাপটি পুরনো ভার্সনের তুলনায় নতুন অ্যাপটি অনেক বেশি সুরক্ষিত এবং এতে ফেস অথেন্টিকেশন, QR কোড থেকে আধার তথ্য শেয়ার করা এবং উন্নত প্রাইভেসি মতো বেশ কিছু নতুন সুবিধা রয়েছে।
Surveyইউডিএআই আজ থেকে এমআধার অ্যাপটি বন্ধ করে দিয়েছে। এই অ্যাপটি স্মার্টফোনে আধার পরিষেবা অফার করার জন্য লঞ্চ করা হয়েছিল। তবে, কোম্পানি একটি নতুন এবং আগের তুলনায় বেশি উন্নত আধার অ্যাপ তৈরি করেছে, যা গত কয়েক মাস ধরেই ব্যবহারের জন্য চালু রয়েছে। এই নতুন অ্যাপে গ্রাহকদের তাদের ব্যক্তিগত তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ অফার করে। নতুন অ্যাপে পুরো আধার প্রোফাইল শেয়ার করার পরিবর্তে ইউজাররা এখন শুধুমাত্র প্রয়োজনীয় নির্দিষ্ট তথ্যটুকু শেয়ার করতে পারেন, যার ফলে গোপনীয়তা আরও সুরক্ষিত থাকে।
Thank you, mAadhaar App. Now, switch to the new Aadhaar App for smarter & smoother experience.
— Aadhaar (@UIDAI) June 30, 2026
Download the new Aadhaar App today – https://t.co/X1ymzxksIZ #AadhaarApp #mAadhaarApp #Aadhaar pic.twitter.com/BuKPB35nH2
UIDAI-এর নতুন আধার অ্যাপটি একটি ডিজিটাল আইডেন্টিটি ওয়ালেট হিসেবে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ইউজাররা ফেস অথেন্টিকেশন ব্যবহার করে লগ-ইন ও নিজেদের পরিচয় যাচাই করতে পারেন। এছাড়া, এতে কিউআর (QR) কোডের মাধ্যমে আধার সংক্রান্ত তথ্য শেয়ার করার সুবিধাও রয়েছে।
নতুন এই অ্যাপে বায়োমেট্রিক লক/আনলক, আধার ভেরিফিকেশন, অথেন্টিকেশন হিস্ট্রি দেখা, ক্রেডেনশিয়াল ম্যানেজমেন্ট এবং একটি ডিভাইসে একাধিক আধার প্রোফাইল যোগ করার মতো বিভিন্ন সুবিধা রয়েছে। এটি ভারতের বিভিন্ন ভাষাও সাপোর্ট করে।
নতুন আধার অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইফোন, দুটি প্ল্যাটফর্মের জন্যই পাওয়া যাবে এবং এটি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। তবে, অ্যাপটি ডাউনলোড করার আগে ডেভেলপার হিসেবে UIDAI-এর নাম রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেয় UIDAI। পরিষেবাগুলো ব্যবহারের জন্য অ্যাপে সাইন-ইন করুন, ফেস অথেন্টিকেশন বা অন্য কোনো বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রক্রিয়া পুরো করে এবং একটি নতুন পিন (PIN) সেট করুন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
