প্রতিদিন 3GB ডেটা, Amazon Prime এবং SonyLIV সাবস্ক্রিপশন সহ একগুচ্ছ সুবিধা Airtel এর বাজেট রিচার্জ প্ল্যানে

আপনি যদি এমন একটি প্রিপেইড প্ল্যান খুঁজছেন যাতে প্রতিদিন প্রচুর ডেটা, আনলিমিটেড 5G এবং OTT সাবস্ক্রিপশনের মতো সুবিধা পাওয়া যায়, তবে Airtel এর কাছে আছে এমন একটি রিচার্জ প্ল্যান। এয়ারটেল প্ল্যানে শুধু কলিং এবং ডেটাই নয়, বরং Amazon Prime Lite, SonyLIV এবং Adobe Express Premium-এর মতো বেশ কিছু অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়। আপনার যদি ইন্টারনেট এবং এন্টারটেনমেন্ট দুটি প্রয়োজন বেশি হয় তবে এই রিচার্জ প্ল্যানটি একটি ভাল বিকল্প হতে পারে। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল এর এই প্ল্যানের বিষয়।

Airtel 838 টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেল এর 838 টাকার প্রিপেইড প্ল্যানে 56 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই পুরো ভ্যালিডিটিতে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এবং প্রতিদিন 3 জিবি ডেটা পাওয়া যাবে। যার মানে, পুরো প্ল্যানে মোট 168 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে।

আরও পড়ুন: অর্ধেক দামেরও বেশি সস্তায় কেনা যাবে Realme, Motorola এবং TCL 55 ইঞ্চির Smart TV, মিলবে 44 হাজার টাকা পর্যন্ত ছাড়

মিলবে Amazon Prime Lite এবং SonyLIV

এই প্ল্যানের অন্যতম বিশেষত্ব হলো বিনামূল্যে Amazon Prime Lite সাবস্ক্রিপশন। এছাড়া, Airtel Xstream Play-এর মাধ্যমে SonyLIV দেখার সুবিধাও এতে রয়েছে। এই দুটি OTT সুবিধাই প্ল্যানের পুরো 56 দিনের ভ্যালিডিটি পর্যন্ত থাকবে।

আনলিমিটেড 5G ডেটা সুবিধা

আপনার এলাকায় যদি এয়ারটেল 5G পরিষেবা চালু থাকে এবং আপনার কাছে একটি 5G স্মার্টফোন থাকে, তবে এই প্ল্যানের সাথে আপনি আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধাও পাবেন। তবে, কোম্পানির ‘ফেয়ার ইউসেজ পলিসি’ (FUP) অনুযায়ী, প্রতি 30 দিনে 5G ডেটা ব্যবহারের সীমা 300 জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।

এই প্ল্যানের সাথে এয়ারটেল 12 মাসের জন্য Adobe Express Premium-এর সাবস্ক্রিপশনও দিচ্ছে, যার আসল দাম প্রায় 4000 টাকা। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই সোশ্যাল মিডিয়া পোস্ট, পোস্টার, ভিডিও এবং অন্যান্য সৃজনশীল ডিজাইন তৈরি করতে পারবেন।

এই প্ল্যানের সাথে গ্রাহকরা আরও কিছু সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে বিনামূল্যে হ্যালো টিউনস, সেফ নেটওয়ার্ক নিরাপত্তা পরিষেবা এবং এয়ারটেল থ্যাঙ্কস (Airtel Thanks)-এর অতিরিক্ত সুবিধা।

আরও পড়ুন: 4000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি সহ OnePlus স্মার্টফোন কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এত সস্তায়

Airtel প্ল্যানটি কি আপনার জন্য সঠিক কিনা?

আপনি যদি প্রতিদিন প্রচুর ডেটা ব্যবহার করেন, OTT কন্টেন্ট দেখতে পছন্দ করেন এবং 5G নেটওয়ার্কের সুবিধা নিতে চান, তবে এয়ারটেলের 838 টাকার প্রিপেইড প্ল্যানটি আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে। যদিও এর ভ্যালিডিটি মাত্র 56 দিন, তবুও এতে OTT সুবিধা, অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম এবং আনলিমিটেড 5G সুবিধা এটিকে একটি সস্তা এবং ভাল বিকল্প হতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :