How to recover Hacked WhatsApp account with dial secret code meta complaint form
বর্তমান সময় WhatsApp শুধু মাত্র চ্যাটিং করা বা মেসেজ করার মাধ্যম রয়ে যায়নি। ব্যাঙ্কিং এবং অফিসের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত মেসেজ, সবই এখন এই প্ল্যাটফর্মে পুরো হয়। এমন সময় কারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলে তা বড় ধরনের বিপত্তি ঘটাতে পারে। অনেক সময় দেখা যায়, হঠাৎ করেই হোয়াটসঅ্যাপ থেকে লগ-আউট হয়ে যাচ্ছেন এবং অন্য কোনো ডিভাইসে তার অ্যাকাউন্টটি এক্টিভ হয় যাচ্ছে। এমন সময় না ঘাবড়িয়ে, কিছু প্রয়োজনীয় পদক্ষেপ মেনে চললে, অ্যাকাউন্টটি ফেরত পাওয়া যাবে।
দিল্লি পুলিশের আইএফএসও (IFSO) ইউনিটের জয়েন্ট কমিশনার রজনীশ গুপ্তা সম্প্রতি জানিয়েছেন যে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপটি হলো কল ও মেসেজ ফরোয়ার্ডিং ব্যবস্থা বন্ধ করা।
ইউজাররা তাদের ফোনে ##21# ডায়াল করতে পারেন। এই ইউএসএসডি (USSD) কোডটি ডায়াল করলে চালু থাকা যেকোনো কল ও মেসেজ ফরোয়ার্ডিং পরিষেবা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: Snapdragon প্রসেসর সহ ভারতে লঞ্চ হবে OPPO Reno 16 স্মার্টফোন, চুরি রুখতে থাকবে বিশেষ ফিচার
এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হ্যাকাররা প্রায়শই লগইন ওটিপি (OTP) বা ভেরিফিকেশন মেসেজগুলো তাদের নিজেদের নম্বরে ফরওয়ার্ড করে নেয়।
আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকলে, প্রথমেই ##21# ডায়াল করে নিশ্চিত হয়ে নিন যে, কোনো ফরোয়ার্ডিং পরিষেবা চালু নেই। এরপর আপনি হোয়াটসঅ্যাপের আনুষ্ঠানিক অভিযোগ জানানোর প্রক্রিয়াটি ব্যবহার করতে পারেন।
অভিযোগ জানানোর ফর্মে গিয়ে আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং হ্যাক হওয়ার ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়া আপনার নাম এবং ইমেল আইডিও সঠিকভাবে দিতে হবে।
ফর্মটি জমা দেওয়ার পর মেটা (Meta)-র টিম বিষয়টি খতিয়ে দেখে। যদি অ্যাকাউন্টে এমন কিছু গতিবিধি দেখা যায়, তবে কিছু সময়ের মধ্যে হ্যাকারের ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ-আউট করিয়ে দেওয়া যেতে পারে। এর পর ইউজাররা তাদের মোবাইল নম্বর এবং OTP ব্যবহার করে আবারও অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবেন।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ (Two-Step Verification) চালু করার পরামর্শ দেন। পাশাপাশি, অপরিচিত ওটিপি, সন্দেহজনক লিঙ্ক বা স্ক্রিন-শেয়ারিংয়ের অনুরোধের বিষয়ে সতর্ক থাকা এবং এই বিষয়গুলি এরিয়ে চলা উচিত। অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে সন্দেহ হলে ব্যক্তিগত তথ্য বা চ্যাট ডেটার ভুল ব্যবহার থামাতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।