17 হাজার টাকা সস্তায় কিনুন Google Pixel এর স্মার্টফোন, Flipkart Freedom Sale এ দেদার ছাড়
Flipkart Freedom Sale ভারতে চলতি সপ্তাহ 7 তারিখ থেকে শুরু হতে চলেছে। ফ্লিপকার্ট ফ্রিডম সেল ভারতে 8 অগাস্ট থেকে শুরু হবে। তবে এই সেলের বিভিন্ন অফার বা ডিল সম্পর্কে কোম্পানি ইতিমধ্যেই তথ্য প্রকাশ করতে শুরু করে দিয়েছে। এই সেলে স্মার্টফোন, ট্যাবলেট, অন্যান্য কনজিউমার ডিভাইস এবং হোম অ্যাপ্লায়েন্সে দেদার ছাড় দেওয়া হবে বলে কোম্পানি দাবি করেছে। এছাড়া কোম্পানি ছাড়ের পাশাপাশি এতে ব্যাঙ্ক অফারও দেবে। এমন একটি ডিল Google Pixel 10 ফোনে পাওয়া যাবে যা আগেই প্রকাশ করে দেওয়া হয়েছে।
Surveyভারতে 7 আগস্ট থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ট ফ্রিডম সেল, যেখানে মোবাইল ফোনের ওপর থাকছে বিশাল ছাড়। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকদের 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় দেওয়ার দাবি করেছে কোম্পানি। সেল শুরুর আগেই বিভিন্ন অফার প্রকাশ করা হচ্ছে।
আরও পড়ুন: Samsung আজ ভারতে লঞ্চ করবে 6000mAh ব্যাটারি সহ সস্তা 5G স্মার্টফোন
Google Pixel 10 Discount Price in Flipkart Sale
গুগল পিক্সেল 10 ফোনটি সেলে 62,999 টাকার শুরুর দামে কেনা যাবে। তবে ফোনের আসল দাম 79,999 টাকা। শুধু তাই নয়, আপনি যদি ফোনটি EMI তে কিনতে চান তবে মাসে 6999 টাকা দিয়ে বাড়ি নিয়ে আসতে পারবেন এই ফোন।
Pixel 10a ফোনের ডিসকাউন্ট প্রাইস
সেলের সময় গুগল পিক্সেল 10এ পাওয়া যাবে 50,999 টাকায়, যার আসল দাম 56,999 টাকা। পাশাপাশি, কিস্তিতে কিনতে চাইলে মাসের 8499 টাকা খরচে এটি কেনা যাবে।
পিক্সেল 10 প্রো ফোনের ডিসকাউন্ট
সেলের সময় গুগল পিক্সেল 10 প্রো কেনা যাবে 99,999 টাকায়, যার আসল দাম 1,09,999 টাকা। এটি 11,111 টাকার মাসিক কিস্তির মাধ্যমেও কেনা যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
