Samsung আজ ভারতে লঞ্চ করবে 6000mAh ব্যাটারি সহ সস্তা 5G স্মার্টফোন
স্মার্টফোন কোম্পানি স্যামসাং ভারতে আজ 3 অগাস্ট তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy F70 Pro 5G লঞ্চ করতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এফ70 প্রো 5জি ফোনে থাকছে AMOLED ডিসপ্লে, বড় 6000mAh ব্যাটারি যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং অফার করা হয়েছে। আসুন লঞ্চের আগে জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এফ70 প্রো 5জি ফোনের দাম এবং ফিচার কেমন হবে।
Surveyভারতে Samsung Galaxy F70 Pro 5G পওনের দাম কত হবে
দামের কথা বললে, ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ70 প্রো 5জি স্মার্টফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 25,999 টাকা, 8GB RAM সহ 128GB স্টোরেজের দাম হবে 29,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজের দাম 34,999 টাকা হবে।
কোম্পানি লঞ্চ অফার হিসেবে এতে কিছু ছাড় দিতে পারে। স্যামসাং গ্যালাক্সি এফ70 প্রো 5জি ফোনের বিক্রি কোম্পানির ই-স্টোর এবং ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে। এই স্মার্টফোনটি সবুজ, কালো সহ তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে।
আরও পড়ুন: এবার অ্যাপ ডাউনলোড না করে ল্যাপটপ থেকে WhatsApp অডিও-ভিডিও কলিং করবেন কীভাবে, জানুন সহজ পদ্ধতি
The creators' phone is here!
— Samsung India (@SamsungIndia) August 1, 2026
The #GalaxyF70Pro 5G is here, and it’s posing some serious questions to the other phones. Especially in regard to their selfie cameras. After all, the #GalaxyF70Pro 5G comes with the segment’s only HDR selfie camera that takes clear, bright selfies… pic.twitter.com/TrZlAM7psa
স্যামসাং গ্যালাক্সি এফ70 প্রো 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী থাকবে
ফিচারের কথা বলেল, স্যামসাং গ্যালাক্সি এফ70 প্রো 5জি ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং এইচডিআর সাপোর্ট সহ ফ্রন্ট ক্যামেরা। এটি 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। ডিভাইসে থাকছে 120Hz রিফ্রেশ রেট সহ ফ্ল্যাট ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন সহ আসবে।
ফোনে স্ন্যাপড্রাগন চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
রিয়ার ক্যামেরা মডিউলের সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এইচডিআর সাপোর্ট ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি 4K রেকর্ডিং করতে পারবে।
আরও পড়ুন: পয়লা অগাস্ট থেকে 3000 টাকা দামি হয় যাচ্ছে Nothing Phone 4a, আজ কেনার শেষ সুযোগ
স্যামসাং গ্যালাক্সি এফ৭০ প্রো ৫জি-তে থাকছে 6000mAh ব্যাটারি, যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সুবিধা সাপোর্ট করে। কোম্পানি দাবি করছে যে, একবার চার্জ দিলেই এই স্মার্টফোনের ব্যাটারি দিয়ে 24 ঘণ্টারও বেশি সময় ইউটিউব ভিডিও স্ট্রিমিং, আট ঘণ্টারও বেশি সময় গেমিং এবং 12 ঘণ্টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া স্ক্রল করা সম্ভব।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
