Digit.in
  • নিউজ
  • ফিচার স্টোরি
  • কিংকর্তব্য
  • ভিজ্যুয়াল স্টোরিজ
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » How To » General » এবার অ্যাপ ডাউনলোড না করে ল্যাপটপ থেকে WhatsApp অডিও-ভিডিও কলিং করবেন কীভাবে, জানুন সহজ পদ্ধতি

এবার অ্যাপ ডাউনলোড না করে ল্যাপটপ থেকে WhatsApp অডিও-ভিডিও কলিং করবেন কীভাবে, জানুন সহজ পদ্ধতি

By Joyeeta Bhattacharya | Updated on 31-Jul-2026
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
এবার অ্যাপ ডাউনলোড না করে ল্যাপটপ থেকে WhatsApp অডিও-ভিডিও কলিং করবেন কীভাবে, জানুন সহজ পদ্ধতি
Joyeeta Bhattacharya Joyeeta Bhattacharya
31-Jul-2026

WhatsApp Web Audio-Video calling feature: হোয়াটসঅ্যাপ ইউজারদের দীর্ঘ অপেক্ষা এবার শেষ। অবশেষে হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজারদের জন্য অডিও এবং ভিডিও কলিংয়ের সুবিধা নিয়ে এসেছে মেটা। এখন ইউজাররা কেবল কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজারে হোয়াটসঅ্যাপ খুলে সহজেই কল করতে পারবেন। এখন গ্রাহকরা ডেস্কটপ অ্যাপ ডাউনলোড না করেই সরাসরি ‘হোয়াটসঅ্যাপ ওয়েব’-এর মাধ্যমে ব্যক্তিগত (one-on-one) এবং গ্রুপ কল করতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আগে কম্পিউটারে বা পিসিতে হোয়াটসঅ্যাপ কলিং সুবিধা ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হতো। তবে এখন আর আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই। এর সাথে এক্টিভ থাকা গ্রুপ কল এক ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে ট্রান্সফার করা যাবে। এতে একটি নতুন ওয়েটিং রুম ফিচারও চালু করা হয়েছে, যেখানে যা কল লিঙ্কের মাধ্যমে কারা কলে যোগ দেবেন, এতে কন্ট্রোল করা যাবে। এছাড়া, QuickHD ফিচারটি কলের শুরুর কয়েক সেকেন্ডেই ভিডিওর কোয়ালিটি উন্নত করতে কাজে আসে। আসুন জেনে নেওয়া যাক এই ফিচারের বিষয়।

আরও পড়ুন: IRCTC এর নতুন ওয়েবসাইট লাইভ, কীভাবে দ্রুত বুক করবেন টিকিট, জানুন ধাপে ধাপে পুরো প্রসেস

WhatsApp Web থেকে কীভাবে অডিও এবং ভিডিও কল করবেন?

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি ফিচার এসে গিয়ে থাকে তবে কল কর সবচেয়ে সহজ হবে।

how to make audio and video call from Laptop without WhatsApp web app download
how to make audio and video call from Laptop without WhatsApp web app download

স্টেপ 1: প্রথমে আপনার কম্পিউটারে কোনো ব্রাউজারে WhatsApp Web খুলুন।

স্টেপ 2: QR কোড স্ক্যান করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে হবে।

স্টেপ 3: এবার সেই ইউজাররের সাথে কথা বলতে চান, তার চ্যাট ওপেন করুন।

স্টেপ 4: এখন চ্যাট উইন্ডোর উপরের ডানদিকের কোণায় ভয়েস কল এবং ভিডিও কলের জন্য নতুন আইকন দেখা যাবে।

স্টেপ 5: অডিও কলের জন্য ফোন আইকনে এবং ভিডিও কলের জন্য ক্যামেরা আইকনে ক্লিক করুন।

স্টেপ 6: প্রথমবারের মতো কল করার সময়, ব্রাউজারটি মাইক্রোফোন এবং ক্যামেরা ব্যবহারের অনুমতির জন্য জিজ্ঞাসা করবে। ‘Allow’-এ ক্লিক করুন।

স্টেপ 7: এবার সামনে মানুষটি কল রিসিভ করলেই, আপনার ভিডিও কল শুরু হয়ে যাবে।

ভিডিও কলিংয়ের পাশাপাশি ওয়েব ভার্সনে থাকছে বিশেষ ফিচার

হোয়াটসঅ্যাপ ওয়েবে অডিও ও ভিডিও কলিং সুবিধা চালুর পাশাপাশি কোম্পানি আরও বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে:

এনক্রিপশন: হোয়াটসঅ্যাপ ওয়েবে করা সমস্ত অডিও এবং ভিডিও কল সম্পূর্ণভাবে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ থাকবে। এর ফলে আপনার কথাগুলি সুরক্ষিত থাকে এবং কোনো তৃতীয় পক্ষ তা আড়ি পেতে শুনতে পারে না।

কল ট্রান্সফার: হোয়াটসঅ্যাপ ওয়েবে কথা বলার সময় আপনি চাইলে রিয়েল-টাইমে কলটি মোবাইল, ট্যাবলেট বা ডেস্কটপে ট্রান্সফার করতে পারবেন। এর ফলে কথা বলা অবস্থায় ডিভাইস পরিবর্তন করা অনেক সহজ হয়ে ওঠে।

ওয়েটিং রুম: এখন আপনি গ্রুপ কলের জন্য এমন লিঙ্ক শেয়ার করতে পারবেন যেখানে কলে যোগ হওয়ার জন্য আপনার অনুমতির প্রয়োজন হবে। এর মাধ্যমে গ্রুপ কলের ক্ষেত্রে আপনার প্রাইভেসির ওপর আরও ভালো নিয়ন্ত্রণ থাকবে।

কুইক এইচডি (Quick HD): ভিডিও কল শুরু করার পর প্রথম কয়েক সেকেন্ড ভিডিওটি হাই ডেফিনিশন (HD) রেজোলিউশনে দেখা যাবে।

আরও পড়ুন: Monsoon Smartphone care tips: বর্ষাকালে আপনার স্মার্টফোনকে কীভাবে রাখবেন সুরক্ষিত, জেনে নিন এই সহজ টিপস

নয়েজ সাপ্রেশন (Noise Suppression): ভিডিও কলের সময় হোয়াটসঅ্যাপ এখন নিজেই ব্যাকগ্রাউন্ড নয়েজ বা আশেপাশের অপ্রয়োজনীয় শব্দ সরিয়ে দেবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Latest Article
পয়লা অগাস্ট থেকে 3000 টাকা দামি হয় যাচ্ছে Nothing Phone 4a, আজ কেনার শেষ সুযোগ পয়লা অগাস্ট থেকে 3000 টাকা দামি হয় যাচ্ছে Nothing Phone 4a, আজ কেনার শেষ সুযোগ
iQOO Z11 Lite vs Realme Narzo 100x 5G vs Moto G77 Power: দাম থেকে ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ফিচারের তুলনা iQOO Z11 Lite vs Realme Narzo 100x 5G vs Moto G77 Power: দাম থেকে ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ফিচারের তুলনা
7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল OnePlus এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, জানুন দাম কত 7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল OnePlus এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, জানুন দাম কত
Ration Card: পয়লা অগাস্ট থেকেই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড ব্যবস্থা, কী থাকবে নতুন জানুন Ration Card: পয়লা অগাস্ট থেকেই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড ব্যবস্থা, কী থাকবে নতুন জানুন
Oneplus এর 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন আজ হবে লঞ্চ, থাকবে 50MP ক্যামেরা এবং মিলিট্রি-গ্রেড ডিজাইন Oneplus এর 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন আজ হবে লঞ্চ, থাকবে 50MP ক্যামেরা এবং মিলিট্রি-গ্রেড ডিজাইন
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Samsung Galaxy Z Fold 8
  • Samsung Galaxy Z Flip 8
  • Samsung Galaxy Z Fold 8 Ultra
  • Redmi Turbo 5
  • Motorola Razr Fold
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Bangla Tech News
  • জিও, এয়ারটেল এবং ভোডাফোনের সেরা আনলিমিটেড ৫জি প্ল্যান
  • বাজেট দামে OnePlus Nord CE 5 থেকে iQOO Z10 5G পর্যন্ত, এই 5 ফোন হবে সেরা চয়েজ
  • 20 হাজার টাকা দামে দুটি নতুন স্মার্টফোন, কোনটি হবে সেরা চয়েজ
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo