IRCTC এর নতুন ওয়েবসাইট লাইভ, কীভাবে দ্রুত বুক করবেন টিকিট, জানুন ধাপে ধাপে পুরো প্রসেস
আইআরসিটিসি (IRCTC) কিছু দিন আগে নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে
বিশেষ করে তৎকাল বুকিংয়ের সময় বিষয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল
নতুন ওয়েবসাইটে কীভাবে সহজে টিকিট বুক করা যাবে, তা নিচে দেওয়া হলো
How to Book Train Tickets Fast: আইআরসিটিসি (IRCTC) কিছু দিন আগে নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে। এই নতুন পোর্টালটি আগের তুলনায় দ্রুত ট্রেন টিকিট বুক করবে এবং বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। টিকিট বুকিংয়ের সময় ওয়েবসাইট স্লো হয়ে যাওয়া, বারবার ক্যাপচা কোড দেওয়ার প্রয়োজনীয়তা এবং অসংখ্য পপ-আপের কারণে টিকিট বুকিংয়ে সময় লাগত এবং অসুবিধা হত। বিশেষ করে তৎকাল বুকিংয়ের সময় বিষয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল। নতুন ওয়েবসাইটে কীভাবে সহজে টিকিট বুক করা যাবে, তা নিচে দেওয়া হলো:
Surveyনতুন IRCTC ওয়েবসাইট থেকে কীভাবে ট্রেনের টিকিট বুক করবেন
স্টেপ 1: ওয়েবসাইটে লগ ইন করুন:
প্রথমে নতুন আইআরসিটিসি বেটা ওয়েবসাইটটি খুলুন এবং আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, তবে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
স্টেপ 2: যাত্রার ডিটেল দিতে হবে
এখন From Station (যে স্টেশন থেকে যাত্রা শুরু), To Station (গন্তব্য স্টেশন), যাত্রার তারিখ এবং শ্রেণি (Sleeper, AC ইত্যাদি) সেলেক্ট করতে হবে। এর পর সার্চ ট্রেনে ক্লিক করুন।
স্টেপ 3: ট্রেন এবং সিট বুক করুন
এখন পেজে ট্রেনের লিস্ট দেখা যাবে। এখানে খালি থাকা সিট, ভাড়া এবং সময় দেখে আপনার পছন্দের ট্রেন বেছে ফেলুন।
স্টেপ 4: যাত্রীর বিবরণ ভরুন
এখন যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে দিন। প্রয়োজন হলে আপনি ভ্রমণ বিমা এবং অন্যান্য বিকল্পও বেছে নিতে পারেন।
স্টেপ 5: পেমেন্ট করুন এবং টিকিটটি ডাউনলোড করুন
এখন UPI, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা একানে দেওয়া বাকি পেমেন্ট অপশন বেছে টাকা দিতে হবে। পেমেন্ট হওয়ার পর আপনার ই-টিকিট তৈরি হয় যাবে, যা ডাউনলোড বা SMS বা ইমেইলর মাধ্যমে দেখে নিতে পারবেন।
Tatkal টিকিট বুকিং প্রক্রিয়া হবে আরও দ্রুত
নতুন ওয়েবসাইটের সবচেয়ে বড় সুবিধা সম্ভবত তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই দেখা যাবে। অধিক সংখ্যক ব্যবহারকারীর চাপ সামলানোর জন্য ওয়েবসাইটকে উন্নত করা হয়েছে, যার ফলে এমনকি ব্যস্ত সময়েও এটি দ্রুত গতিতে কাজ করবে। এছাড়া, পপ-আপ এবং অতিরিক্ত প্রসেস সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile