9000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই ধামাকা অফার

ভিভো তার একটি দুর্দান্ত স্মার্টফোনের দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে। আপনি যদি ভিভোর ফোন কিনতে চান তবে Vivo T3 Ultra একটি ভাল বিকল্প হতে পারে। স্মার্টফোনের দাম বাড়ার পাশাপাশি, ভিভোর এই ফোনটি অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। ভিভো টি3 আল্ট্রা ফোনে ছাড়ের পাশাপাশি, ক্যাশব্যাক অফারও রয়েছে। ছাড়ের পর ভিভো টি3 আল্ট্রা ফোনের দাম 30 হাজার টাকার কম হয় যায়। আসুন ভিভো টি3 আল্ট্রা ফোনের দাম এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo T3 Ultra ফোনে ছাড়ের অফার

ছাড়ের কথা বললে, ভিভো টি3 আল্ট্রা ফোনটি ডিসকাউন্ট প্রাইসে লিস্ট করা। Flipkart সাইটে দাবি করা হয়েছে যে এই বছরে ভিভো টি3 আল্ট্রা ফোনটি সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। ফ্লিপকার্টে ভিভো টি3 আল্ট্রা ফোনটি 29,999 টাকা দামে লিস্ট করা। তবে ফোনের আসল দাম 37,999 টাকা। এই দামে ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেল কেনা যাবে।

আরও পড়ুন: 17 হাজার টাকা সস্তায় কিনুন Google Pixel এর স্মার্টফোন, Flipkart Freedom Sale এ দেদার ছাড়

ছাড়ের পর ভিভো টি3 আল্ট্রা ফোনটি সোজা 8000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। তবে অফার এখানেই শেষ নয়।

ভিভো টি3 আল্ট্রা ফোনে ব্যাঙ্ক অফার

এতে কোম্পানি ব্যাঙ্ক অফারও দিচ্ছে। আপনি কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম আরও কমে 28,499 টাকা হয় যাবে। যার মানে ফোনটি পুরো 9000 টাকার বেশি ছাড়ে কেনা যাবে।

এই দামে ভিভো টি3 আল্ট্রা ফোনটি কেনা উচিত কিনা

ফিচারের কথা বললে, ভিভো টি3 আল্ট্রা ফোনটি 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যাতে 120Hz রিফ্রেশ রেট এবং পিক 4500 ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। প্রসেসর হিসেবে, ভিভো টি3 আল্ট্রা ফোনটি অক্টা-কোর Mediatek Dimensity 9200+ 4nm চিপসেটে কাজ করে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে, ভিভো টি3 আল্ট্রা পেছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেলের অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য ফোনে IP68 রেটিং রয়েছে। এতে 5500mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Samsung আজ ভারতে লঞ্চ করবে 6000mAh ব্যাটারি সহ সস্তা 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :